editor
প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
করোনায় আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার বেলভিউ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার সকালেই তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করোনাকালে একাধিক বিষয়ে কথা বলেছেন সৌমিত্র। শুটিংও করেছেন। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান ছবিতে শুটিংয়ের জন্য নিয়মিত ফ্লোরেও যাচ্ছিলেন তিনি। তার আগে আরও একটি ছবির শুটিং করেছেন তিনি।
করোনার লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়েও কিছু দিন আগে সরব হয়েছিলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। লকডাউনে টলিউডের কলাকুশলিদের রোজগার বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁদের জন্য আর্থিক অনুদানের দাবিও করেছিলেন সৌমিত্র।
টলিউডে করোনার থাবা নতুন নয়। এর আগে সপরিবারের করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক। জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল, তাঁর বাবা রঞ্জিৎ মল্লিক, স্বামী নিসপাল সিং রাণে এবং মা দীপা মল্লিক। ১০ জুলাই প্রত্যেকের করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোয়েল নিজে। ২ আগস্ট প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাও সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। করোনার কারণেই এবছরের দুর্গা পুজোয় মল্লিক বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বলে জানান কোয়েল। কোয়েলের পরই রাজ চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। রাজও করোনাকে জয় করেন। এবার ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর স্টুডিও পাড়াকে নতুন দুশ্চিন্তার মধ্যে ফেলল। প্রবাদপ্রতীম শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলি পাড়ার বাসিন্দারা।
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
7 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
8 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
4 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
1 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)