editor

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

করোনায় টানা চারদিন মৃত্যুহীন সিলেট

করোনায় টানা চারদিন মৃত্যুহীন সিলেট

1

সিলেটে নতুন রেকর্ড গড়েছে করোনাভাইরাস। তবে এ রেকর্ড আতঙ্কের নয়, স্বস্তির। টানা চারদিন মৃত্যুহীন সিলেট। এর আগে টানা চারদিন এ অঞ্চলবাসীকে রেহাই দেয়নি ভাইরাসটি। বিভাগের কোথাও না কোথাও শুনা গেছে করোনায় মৃত্যুর খবর।

1

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৬ জন। আর বিভাগে এদিন কোভিড-১৯ আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

4

সিলেট বিভাগে শনাক্ত ৪৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৮ জন ও সুনামগঞ্জে ৩ জন। এছাড়া হবিগঞ্জে ৬ জন শনাক্ত হলেও এদিন মৌলভীবাজারে কোনো রোগী শনাক্ত হননি।

2

এদিকে বিভাগে সুস্থ হওয়া ৪৬ জন রোগীর মধ্যে সিলেটে ১৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২৮ জন। এদিন হবিগঞ্জে কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে ৩ জন রোগী করোনাকে জয় করেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬৮৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩০২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

2

সিলেটের চার জেলায় ৯২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৯৭৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

5 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

3 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

6 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 7

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

5 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

3 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

7 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

1 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত

1
5