editor
প্রকাশিত: 4:40 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হল আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব-উর-রহমানকে। বিষয়টি নিশ্চিত করে ব্রিসবেন হিট কর্তৃপক্ষ জানিয়েছে, কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকবেন মুজিব। যত দিন না স্বাস্থ্য বিভাগ তাকে ছাড়পত্র দিচ্ছে, তত দিন দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি সভেনসন জানিয়েছেন, আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এই টুর্নামেন্ট নিখুঁত করার জন্য। খেলোয়াড়েরা যেন ভালো থাকেন, সেটা নিশ্চিত করা হচ্ছে। এই তরুণ ঘর থেকে অনেক দূরে আছেন এবং তার যেন যত্ন নেয়া হয়- সেটা নিশ্চিত করা হবে।সফরে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটানোর শুরুতেই মুজিবের শরীরে করোনার লক্ষণ ধরা পড়েছে। তাই আফগান অফ স্পিনারকে নেয়া হয়েছে হাসপাতালে। আগামী ১০ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ। টি-টোয়েন্টি এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় পৌঁছান মুজিব। তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিয়ে করেছেন ১৯ বছর বয়সী এই স্পিনার।
S/H-(Ripa-5)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন