editor

প্রকাশিত: 2:24 PM, October 6, 2020

করোনা নেগেটিভ হওয়ার পরও যারা লক্ষণ নিয়ে ধুঁকছেন

করোনা নেগেটিভ হওয়ার পরও যারা লক্ষণ নিয়ে ধুঁকছেন

2

করোনা থেকে সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগে এ প্রশ্ন এখন সবার। এক্ষেত্রে বয়স, লিঙ্গ এবং অন্যান্য শারীরিক বিষয়ও অনেক গুরুত্বপূর্ণ। যত গভীর চিকিৎসা আপনাকে নিতে হয়েছে সুস্থ হয়ে উঠতেও ঠিক ততটা সময় লাগবে। ব্যক্তি ভেদে সংক্রমণের ধরণ,অসুস্থতা ভিন্ন ভিন্ন হবে।

করোনার দীর্ঘ ভুক্তভোগী:

সারা বিশ্বে এমন অনেক মানুষ আছেন যাদের করোনা নেগেটিভ আসার পরেও তারা বিভিন্ন লক্ষণে ভুগছেন। করোনা থেকে সেরে ওঠার দীর্ঘদিন পরেও ঠান্ডা,কাশি,মাথাব্যাথার মত সমস্যায় ভুগছেন। অনেকের আবার মুড সুইং এর মত সমস্যা দেখা যাচ্ছে। এ সমস্যার শেষ কোথায় বা কবে শেষ হবে তা অজানা। এদেরকে সাধারণত করোনার দীর্ঘ ভুক্তভোগী বলা হয়।

করোনার শেষ কোথায়?

করোনা কবে শেষ হবে বা এর শেষ কোথায় এর উত্তর কারো জানা নেই। যাদের মধ্যে করোনার লক্ষণ দীর্ঘদিন ধরে থাকে তারা বুঝতে পারে না তার সাথে আসলে কি হচ্ছে। এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এছাড়া অনলাইনে বিভিন্ন সমর্থন ক্যাম্পেইন শুরু হয়েছে করোনার দীর্ঘ ভুক্তভোগীদের নিয়ে।

6

সাধারণ কিছু লক্ষণ:

7

ক্লান্তি,শরীরে ব্যাথা,শ্বাস নিতে অসুবিধা,মু্ড সুইং করা,স্মৃতি ভ্রম, কাজ করতে অক্ষমতা এই লক্ষণ গুলো কমবেশি করোনা নেগেটিভ হওয়া মানুষের মধ্যে দেখা দেয়। এছাড়া খাবারে স্বাদ না পাওয়া সহ স্বাভাবিক জীবনে ফিরে আসতে মানুষের অনেক সময় লাগে। ব্রিস্টল ভিত্তিক সাউথমেড হাসপাতাল কর্তৃক পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৭৫ শতাংশ রোগী করোনা মুক্ত হওয়ার পরে এর লক্ষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তিন মাস ধরে লক্ষণগুলো রোগীর শরীরের মধ্যে থাকে। আরেকটি গবেষণায় জানা গেছে এই রোগীদের হার্ট ফেইলিউরের সম্ভাবনা থাকে।

6

আমাদের করণীয়:

4

ভাইরাসটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে বিজ্ঞানীদের এখনো সময় প্রয়োজন। করোনার লক্ষণ শরীরে দীর্ঘদিন থাকলে নিজের শরীরের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। প্রচুর পরিমাণে তরল পান করা, বিশ্রাম নেওয়া এবং টাটকা ফল ও শাকসবজি খেতে হবে। আতঙ্কিত না হয়ে নিজের সঠিক যত্ন নিতে হবে।

আপনি যেহেতু করোনা থেকে বেঁচে উঠেছেন এই সমস্যাগুলো থেকেও খুব দ্রুত মুক্তি মিলবে। এজন্য বাড়তি চিন্তা না করে নিজের সঠিক পরিচর্যা করতে হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4