editor
প্রকাশিত: 11:57 AM, September 10, 2020
করোনা হাসপাতাল বন্ধ করলে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, করোনার প্রভাব এখনো দেশে বিদ্যমান। কবে পরিত্রাণ পাওয়া যাবে এখনো সেটা নিশ্চিত নয়। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করলে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাই।
জিএম কাদের বলেন, করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে এ রোগে আক্রান্তের সংখ্যা এমনকী মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। এ অবস্থায় সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। এরই মধ্যে হঠাৎ করে ঘোষণা দিয়ে কিছু সরকারি হাসপাতাল-যেগুলো কোভিড রোগী চিকিৎসা করতো, সেগুলোতে ননকোভিড রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত জানিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যু ছাড়া গত্যান্তর থাকছে না।
স্বাস্থ্যখাতের দুর্নীতির অভিযোগ করে জিএম কাদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতির কথা প্রতিদিন খবরে আসছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জনগণ জানছে না। দুর্নীতির জন্য সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন।
বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। এটা বন্ধ করা সমাজ ও রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায়ই কোথাও না কোথাও গুলিবিদ্ধ লাশ পড়ে থাকছে। অনেকক্ষেত্রে বাড়ি থেকে তুলে নেওয়ার পরও লাশ পাওয়া যাচ্ছে।
‘মাদকবিরোধী অভিযান, চরমপন্থীদের দমন, সন্ত্রাসী দমন, ধর্মীয় উগ্রপন্থী দমনে পরিচালিত কথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যা সংগঠিত হয়। এখন রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশার কর্মজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীর রোষের শিকার হয়ে বন্দুকযুদ্ধ, গুমের শিকার হচ্ছেন। এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক সময় বলা হয়, কোনো বাহিনী জড়িত নয়। সে ক্ষেত্রে তারা দায় এড়াতে পারে না। অপরাধীকে খুঁজে বের করার দায়িত্ব তাদের।
2 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের