editor
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার পর কল্যাণপুরের ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে মোট ১৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন রাত ২টার পর।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত দুইজন হলেন আনোয়ার (২১) ও আক্তার (১৯)। তাদের দুইজনের শরীরেরই প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশন এলাকায় প্রায় দুই হাজার মানুষের বসবাস। ওই এলাকায় ঘর রয়েছে প্রায় ৪০০। আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
3 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
3 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
6 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
7 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
8 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
8 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ