editor

প্রকাশিত: 2:27 PM, September 13, 2020

কানাইঘাটের পৌরসভার রাস্তা: ভোগান্তির যেন শেষ নেই!

কানাইঘাটের পৌরসভার রাস্তা: ভোগান্তির যেন শেষ নেই!

1

কানাইঘাটের পৌরসভার রাস্তা: ভোগান্তির যেন শেষ নেই! শাহিন আহমদ সংস্কারের অভাবে বেহাল সিলেটের কানাইঘাট উপজেলার গাজী বোরহান উদ্দিন সড়কের পৌর এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তা। হঠাৎ করে রাস্তাটি দেখলে মনে হবে সড়ক নয়, যেন ছোট একটি পুকুর। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াত করতে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটি দিয়ে যানবাহন চলা দূরের কথা, হেঁটে চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মুশাহিদ সেতুর নন্দিরাই বাইপাস মোড় থেকে কানাইঘাট থানা পর্যন্ত সড়কের এমন নাজেহাল অবস্থা। সংস্কারবিহীন ওই রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। একটু বৃষ্টিতেই পানি জমে থাকে এসব গর্তে। এক একটি গর্ত যেন মৃত্যু ফাঁদ! ভুক্তভোগীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে এমন দশার সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্কা‌রের ব্যাপা‌রে কর্তৃপক্ষের উদাসীনতায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, ‘রাস্তাটির বেহাল দশা সম্পর্কে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা অচিরেই রাস্তাটির মেরামত কাজ শুরু করবে।’ কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, ‘গাজী বোরহান উদ্দিন রাস্তাটি মূলত এলজিইডির রাস্তা। কানাইঘাটবাসীর দূরাবস্থা দেখে দুর্ভোগ লাঘবে আমার অনুরোধে আমাদের মাননীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সহযোগিতায় সিলেটের জেলা প্রশাসক ও উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় রাস্তাটি সংস্কার কাজের অনুমোদন পেয়েছে। আমরা রাস্তাটির গর্ত ভরাট করে ড্রেনেজ ব্যবস্থা রেখে ১৮ ফুট প্রসস্থ করে রাস্তাটির কাজ সম্পন্ন করব ।’ উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ বলেন, ‘২০২০-২১ অর্থ বছরের জরুরি মেরামত কাজের আওতায় সড়কের জন্য আমরা ১কোটি ৪০ লক্ষ টাকার একটা প্রাক্কলন প্রস্তুত করেছি। জরুরি মেরামত কাজের আওতায় শিগগির প্রাক্কলনটি অনুমোদন হবে। এরপর আমরা দরপত্র আহবান করে কাজ শুরু করব।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

3 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

8 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

1 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

5 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

8 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

6 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
8