editor

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

কানাইঘাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান , স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক অভিযোগ দায়ের

কানাইঘাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান , স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক অভিযোগ দায়ের

2

 কানাইঘাট প্রতিনিধিঃ

5

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা ধরনের অনিয়ম দুর্নীতি এবং ভূয়া ভাউচার সৃষ্টি করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠায় বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আগামী সোমবার ডাকা হয়েছে। জানা গেছে, ভূয়া বিল-ভাউচার তৈরি করে হাসপাতালের বিভিন্ন খাতের কয়েক লক্ষ টাকা আত্মসাত সহ আরো কিছু অভিযোগ তুলে ধরে গত ৯ সেপ্টেম্বর তারিখ কানাইঘাট বাজারে নাঈম এন্ড ফাহিম ও পানসী রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান এবং পৌরসভার রায়গড় গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ও ৯টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দের বরাবরে হাসপাতালের অনিয়ম দুর্নীতি তুলে ধরে বেশ কয়েকজন স্বাক্ষর সম্বলিত পৃথক ১১টি লিখিত অভিযোগ দেয়া হয়। এ নিয়ে হাসপাতালের অর্থ আত্মসাত ও অনিয়মনের চিত্র তুলে ধরে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য গতকাল বৃহস্পতিবার উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনা করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের উপস্থিতিতে সভায় জনপ্রতিনিধিরা হাসপাতালের অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখার দাবী জানান। যার পরিপ্রেক্ষিতে আগামী সোমবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়। বিষয়টি স্বীকার করে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেন, হাসপাতালের বিভিন্ন খাতের অর্থ আত্মসাত, অনিয়মের অভিযোগ পাওয়ার পরি প্রেক্ষিতে বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখার জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার আহ্বান করা হয়েছে। এ সভায় প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে অভিযোগে যেসব বিষয়বস্তু তুলে ধরা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মণিপুর সমাজের সাক্ষাৎ

নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মণিপুর সমাজের সাক্ষাৎ

3 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। 2 রোববার (১৫ ফেব্রুয়ারি)

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

তারাপুরে মন্দির পরিদর্শনে কয়েস লোদী: ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি

3 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

7 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই

সমাজসেবায় ৪২ বছরে সুরমা বয়েজ ক্লাব

সমাজসেবায় ৪২ বছরে সুরমা বয়েজ ক্লাব

4 রেজওয়ান আহমদ: 6 পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ,

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. শেখর, সম্পাদক আজিজুর

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. শেখর, সম্পাদক আজিজুর

4 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

1 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদিরকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদিরকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা

7 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান

সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

8 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি

1
3