editor
প্রকাশিত: 8:28 PM, December 6, 2020
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা রোগীদের তাৎক্ষণিক সব ধরণের চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রায় ৩৭ লক্ষ টাকার অত্যাধুনিক জিন এক্সপার্ট ল্যাবরেটরি সংযুক্ত করা হয়েছে। এখন থেকে সিলেটে না গিয়ে যক্ষ্মায় আক্রান্তরা ২ ঘন্টার মধ্যে তাদের রোগের ধরণ জানতে পারবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।যার কারণে সহজে যক্ষ্মা নির্ণয় করে ঔষধ গ্রহণের মাধ্যমে সব-ধরনের যক্ষ্মা রোগী সুস্থ হতে পারবেন।
এদিকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধি সহ হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা ও উন্নয়ন কর্মকান্ড সহ সৌন্দর্য্য বর্ধনের কাজে নবাগত টিএইচও ডা. অভিজিৎ শর্মার বেশ তৎপরতা দেখা গেছে। হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড আগের চাইতে অনেক পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে, টয়লেটের সমস্যা দূর করা হয়েছে। আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবার পরিধি বাড়ানো হয়েছে। এক সময় হাসপাতালের সিসি ক্যামেরার হার্ডডিক্স নষ্ট থাকলেও সিসি ক্যামেরা সচল করে পুরো হাসপাতালের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নবাগত টিএইচও ডা. অভিজিৎ শর্মা হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসাসেবার মান বৃদ্ধি, পরিস্কার-পরিচ্ছন্নতা সহ সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করে যাচ্ছেন। বিশেষ করে তার প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্সরে নষ্ট থাকলেও নবাগত স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর হাসপাতালের এক্সরে বিভাগ সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সাথে যোগাযোগ করার পর ডিজিটাল এক্সরে মেশিন আসা প্রক্রিয়াধীন রয়েছে। মাস খানেকের মধ্যে এক্স-রে বিভাগ সচল করার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে টেকনেশিয়ানদের শূন্যপদ পূরণ করা প্রয়োজন।
আজ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ শর্মা স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে হাসপাতালের ইনডোর-আউটডোর সহ জিন এক্সপার্ট ল্যাবরেটরি ঘুরে দেখান।
তিনি বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতার প্রয়োজন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য। হাম ও রুবেলা টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।
তবে সচেতন মহল মনে করেন, হাসপাতালের ডাক্তার, নার্স সহ অন্যান্য শূন্যপদ পূরণ করা হলে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি হবে।
S/H- (Sultana-3)
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির