editor
প্রকাশিত: 1:08 PM, September 20, 2020
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। কিন্তু তার আগেই প্রকাশ্যে এল একটি চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের নামে পাঠানো হয়েছে একটি চিঠি। আর সেই চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে।
হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই চিঠিটি জব্দ করা হয়েছে। চিঠি জব্দের পর এটি নিয়ে শুরু তদন্ত। বেরিয়ে এসেছে কোথায় থেকে পাঠানো হয়েছি এই চিঠি। সন্দেহভাজন হিসেবে এক নারীকেও চিহ্নিত করা হয়েছে। তবে তারা সন্দেহভাজন নারীর বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিটি কানাডা থেকে প্রেরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা একজন নারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিতও করেছেন। বিষাক্ত চিঠি এবং কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বলা হয়, হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই চিঠিটি জব্দ করা হয়েছে। হোয়াইট হাউসে বাইরে থেকে যেসব চিঠি যায় তা পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কার্যালয় রয়েছে। সেখানেই বিষাক্ত পদার্থের বিষয়টি ধরা পড়ে। কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমনটি বলা হয়েছে।
চিঠিতে রাইসিন নামক যে বিষ পাওয়া গেছে তা ক্যাস্টর অয়েলের বীজ থেকে তৈরি হয়। এটি কোনোভাবে খেয়ে ফেললে, নিঃশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা ও বমি শুরু হয়। পরে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হয়। এর কোনো প্রতিষেধক নেই।
3 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 7 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা