editor

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

কী কারণে ধরল আর কেন ছাড়ল বুঝতে পারছি না: নূর

কী কারণে ধরল আর কেন ছাড়ল বুঝতে পারছি না: নূর

1

eরাজধানীর মৎস্যভবন এলাকা থেকে আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর। ছাড়া পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা বুঝিনি কী কারণে আমাদের ধরে আনা হলো আর কী কারণে ছাড়া হলো।

3

প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা শেষে তাকে আবারও নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা। পরে রাত পৌনে ১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেয়া হয়।
সোমবার রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নূর কিছুটা অসুস্থবোধ করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসা শেষে নূরকে ডিবি কার্যালয়ে নিয়ে মুচলেকার মাধ্যমে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
ঢামেক সূত্রে জানা গেছে, নূরের শরীরে মারাত্মক কোনো আঘাতের চিহ্ন নেই, কয়েক জায়গায় ছুলে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি এক্স-রে করা হয়েছিল।
নূরের বড়ভাই নুরজামান জানান, ডিবি অফিস থেকে নূরকে উত্তর বাড্ডার বাসায় নিয়ে আসা হয়। তার শরীরের অবস্থা বেশি ভালো নয়। প্রয়োজন মনে হলে তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
রাতে ডিবি অফিস থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল হক নূর বলেন, আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। মারধরের কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। পরে মুচলেকা নিয়ে আমাদের ছেড়ে দেয়া হয়েছে। আমরা জানিনা কেন গ্রেফতার করা হলো আর কেন ছাড়া হলো।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের কোনো অঙ্গের সঙ্গে কারও মিল নেই, কাজকর্মে মিল নেই। এ কারণে একজন মারে, একজনে গ্রেফতার করে, আর আরেকজনে ছাড়ে– এটিই চলছে।
এই যে আজ আমরা মার খেলাম, আমরা তো কোনো অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে আসছিলাম। কিন্তু কোনোরকম উসকানি ছাড়াই পুলিশ আক্রমণ করল। আসলে আমরা বুঝিনি, কী কারণে আমাদের ধরে আনা হলো, আর কী কারণে ছাড়া হলো।
রোববার রাতে রাজধানীর লালবাগ থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে ভিপি নূরকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল-মামুন (১৮), নাজমুল হাসান সোহাগ (১৮), সাইফুল ইসলাম (১৮), নাজমুল হুদা (২৫) ও আব্দুল্লাহ হিল কাফি (২৩)। এরা সবাই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্ত্রীয় নেতা।
ধর্ষণের অভিযোগে করা মামলা এজাহার হিসেবে গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমমন আরা এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেন। এজাহার দাখিলের জন্য পাঠান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আদালত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

7 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

5 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

5 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন)

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

5 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

3 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

6 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

1
5