editor

প্রকাশিত: 1:40 AM, November 13, 2020

কী হচ্ছে হেফাজতের অভ্যন্তরে

কী হচ্ছে হেফাজতের অভ্যন্তরে

নিয়ন্ত্রণ নিতে চায় বিএনপি-জামায়াত

১৫ নভেম্বর নতুন কমিটি গঠনে হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিল

অনলাইন ডেস্ক 

দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে কব্জায় নিতে মাঠে নেমেছে জামায়াত-বিএনপি। কওমি মতাদর্শীদের শীর্ষ এ সংগঠনের শীর্ষ পদে নিজেদের অনুসারী ও আশীর্বাদপুষ্ট নেতাদের আমির-মহাসচিব বানাতে চেষ্টা করছে তারা। আগামী ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিলে শীর্ষ পদে নিজেদের পছন্দের লোক বসাতে বিএনপি-জামায়াতের তৎপরতার কথা উঠে এসেছে সরকারি একটি সংস্থার গোয়েন্দা প্রতিবেদনে। এরই মধ্যে আল্লামা আহমদ শফীর মৃত্যু পরবর্তী আমির নির্বাচন ও নতুন কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হয়। ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠনের জন্য হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিল ডাকা হয়েছে। ওই কাউন্সিলে নিজেদের পছন্দের ব্যক্তিকে আমির কিংবা মহাসচিব পদে যে কোনো একটিতে বসাতে চায় বিএনপি-জামায়াত। এ নিয়ে দুটি বিকল্প চিন্তা নিয়ে কাজ করছে তারা। তাদের পরিকল্পনায় রয়েছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীকে আমির এবং বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করার। দ্বিতীয় পরিকল্পনায় রয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলনা মামুনুল হককে মহাসচিব করার। মাওলানা মামুনুল হক প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে হলেও তার বিরুদ্ধে রয়েছে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ।

হেফাজতে ইসলামের একাধিক সিনিয়র নেতাদের দাবি, গত কয়েক যুগ ধরে জামায়াত-শিবির হাটহাজারী তথা কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ১৯৮৫ সালে একবার হামলাও চালানো হয়। কিন্তু আল্লামা আহমদ শফীর দৃঢ়তার কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। আল্লামা শফীর মৃত্যুর পর তারা আবার হাটহাজারী মাদ্রাসা ও হেফাজতে ইসলাম নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আছে। তারা হেফাজতে ইসলামের আগামী কাউন্সিলে তাদের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চায়। এ সম্পর্কিত সরকারি একটা গোয়েন্দা সংস্থা প্রতিবেদনে বলা হয়, হেফাজতে ইসলামকে চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রিক করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। একই সঙ্গে তাদের আশীর্বাদপুষ্টদের আমির কিংবা মহাসচিব করার পরিকল্পনা করছে। তাদের এ ষড়যন্ত্র সংগঠনটিকে জামায়াতের হাতে তুলে দেওয়ার নামান্তর। জানা যায়, দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ও কওমি মতাদর্শীদের সঙ্গে জামায়াতে ইসলামীর আদর্শগত মত পার্থক্য থাকলেও বেশ কয়েক বছর ধরে এ সংগঠনকে কব্জায় নিতে মাঠে নামে জামায়াতে ইসলামী। এ প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গী হয় তাদের রাজনৈতিক মাঠের সঙ্গী বিএনপি। জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির বছর দু-এক আগে থেকে হেফাজতে ইসলামের মূল কেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় রাজনৈতিক কর্মকান্ড শুরু করে। হাটহাজারী মাদ্রাসায় ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে তারা। এরই মধ্যে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী, মাওলানা তারেক মনোয়ার, জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী, শিবির নেতা সালাহউদ্দিন আইয়ুবীসহ জামায়াত-শিবির নেতারা হেফাজতে ইসলাম ও হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক তৎপরতা বৃদ্ধি করে। হেফাজতে ইসলামের আমির ও দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফীর জানাজায় হেফাজতে ইসলামে জামায়াতের শক্ত অবস্থানের জানান দেয়। ওই দিন জানাজায় জামায়াত শিবিরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতা অংশ নেন। এমনকি আল্লামা শফীর লাশ বহনকারী গাড়ি, খাটিয়া এবং জানাজার মাঠের মাইকের নিয়ন্ত্রণ ছিল জামায়াত-শিবির নেতাদের দখলে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন