editor
প্রকাশিত: 8:49 AM, October 3, 2020
মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজারের কুলাউড়ায় (৬৫) বছর বয়সী সাহারা বেগম নামে এক বৃদ্ধা মাকে পিটিয়েছে পাষন্ড পুত্র সাইদুল হাসান ওরফে শিপন। এ সময় সহজ সরল স্বভাবের অধিকারিনী এই বৃদ্ধা মা গুরুতর আহত হন। যে ছেলেকে জন্ম দিলেন লালনপালন করে বড় করলেন ওই ছেলের হাতে মার খেয়ে গুরুতর আহত হয়ে বিচার পেতে কান্না জড়িত অবস্থায় স্থানীয় কুলাউড়া থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসানের স্বরনাপন্ন হয়ে বিচার প্রার্থী হন। একপর্যায়ে ছেলের বেধড়ক পিটা খেয়ে যেভাবে আহত হন পুরো ঘটনার বিবরণ বলে ছেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় একটি জিডি করেন। পরে থানায় এই বৃদ্ধা মা অজ্ঞান হয়ে পড়লে ওসির সহযোগিতায় থানার নারী পুলিশ দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়। ছেলে মাকে পিটিয়েছে এমন ঘটনার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
থানা সূত্রে জানা যায়,১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে পৌর শহরের মাগুরাস্থ বাসায় আলমিরার ড্রয়ার খোলা দেখে অকথ্য ভাষায় শিপন তার মাকে গালিগালাজ করতে থাকে। এসময় গালিগালাজ করতে বাধা দিলে শিপন উত্তেজিত হয়ে তার মায়ের শরীরে কিল,গুষি,লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।ঘটনার সময় মায়ের চিৎকার শুনে পাশ্ববর্তী প্রতিবেশী লোকজন দ্রুত এসে সাহারা বেগমকে উদ্ধার করে।ঘটনাস্থলে পাশ^বর্তী লোকজন গেলে শিপন প্রকাশ্যে হুমকী দিয়ে বলে এঘটনার বিষয় থানায় কোন অভিযোগ দিলে মাকে খুন করে লাশ গুম করার হুশিয়ারী দেয়।
সাহারা বেগম অভিযোগে বলেন, শিপন অত্যান্ত খারাপ ও উগ্র প্রকৃতির লোক।সবসময় আমার অবাধ্য থাকে। যেকোন বিষয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দেয়। এঘটনার পর থেকে আমি চরম আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় ভূগছি। আহত হয়ে আমি কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।
অভিযোক্ত সাইদুল হাসান সিপনের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান শিপন তার মাকে পেটানোর সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
7 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
5 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
2 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
6 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 6 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
7 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
4 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
6 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন