editor
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
(২৮ সেপ্টেম্বর) সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা চত্বরে সকালে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,মৌলভীবাজার শাখার উপদেষ্টা সাংবাদিক শরীফ আহমেদ।
এদিকে বেলা ২ ঘটিকায় কুলাউড়া উপজেলা থেকে ভ্রাম্যমাণ ভ্যানে জুড়ি উপজেলা পর্যন্ত গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, সমাজসেবক আজিজুর রহমান প্রমুখ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ সম্পন্ন করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টিফিনের টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।
2 তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর ৩নং
5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
5 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
6 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
8 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
1 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)