editor

প্রকাশিত: 9:26 AM, September 23, 2020

কুলাউড়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের ফের লক্ষাধিক টাকার মালামাল চুরি!

কুলাউড়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের ফের লক্ষাধিক টাকার মালামাল চুরি!

3

শরীফ আহমদ, কুলাউড়া:-

1

কুলাউড়া জেলার বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের সংরক্ষিত এলাকা থেকে আবারো রাতের আধারে ট্রান্সফরমার খুলে লক্ষাধিক টাকার তামার তার চুরির ঘটনার খবর পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। বিদ্যুত বিভাগের পক্ষ থেকে ৫জনকে আসামী করে রোববার রাতে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংরক্ষিত এলাকায় প্রহরী, নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যান (এসবিএ) ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বে বার বার চুরির ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে। মামলার এজাহার ও পিডিবি সূত্রে জানা যায়, কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের সংরক্ষিত এলাকার দেয়ালের (সীমানা প্রাচীর) নিচের মাটি খুঁড়ে গত শুক্রবার রাতে ১০০ কেভিএ’র একটি ট্রান্সফরমার খুলে এর ভিতর থাকা তামার তার চুরি করে নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। ওই রাতে নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যানের (এসবিএ) দায়িত্বে ছিলেন শহিদুল আনোয়ার ও ওই এলাকার প্রহরীর দায়িত্বে ছিলেন মো. রাসেল মিয়া। এছাড়াও বিদ্যুত অফিসের ওই এলাকা সিসি টিভি ক্যামেরার আওতাভূক্ত। ২০১৯ সালের শেষের দিকে ওই এলাকা থেকে এক মাসের ভিতর পাঁচবার চুরি সংঘটিত হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তারসহ মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি যায়। এ ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশ চুরিতে জড়িত থাকায় বিদ্যুত অফিসের স্টোর কিপার ও নিরাপত্তা প্রহরীকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষসহ পুরো এলাকা সংরক্ষিত থাকা সত্বেও ঘন ঘন চুরির ঘটনা এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া পিডিবির এক কর্মকর্তা বলেন, এসব চুরির ঘটনায় পিডিবির কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে একটি চক্র বিদ্যুত অফিসের সংরক্ষিত এলাকা থেকে একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। এই এলাকাটি অতি গুরুত্বপূর্ণ। কোটি কোটি টাকার মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে এই এলাকায়। এই এলাকার সার্বিক নিরাপত্তায় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। কিছু কর্মকর্তা ও কর্মচারীর অপকর্ম ঢাকতে নিরাপত্তা ব্যবস্থাকে কঠের পুতুল বানিয়ে রাখা হয়েছে। ওই রাতে প্রহরীর দায়িত্বে থাকা মো. রাসেল মিয়ার মোবাইলে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রান্সফরমারটি যেখানে ছিলো ওই জায়গাটি ঝোপঝাড় ছিলো এবং বাতি না থাকায় অন্ধকারে কিছু দেখা যায়না। ট্রান্সফরমারটি অকেজো ছিলো। দীর্ঘদিন থেকে ওই স্থানে বাতি স্থাপন ও ঝোপঝাড় পরিস্কারের জন্য দাবি জানিয়েছি কিন্তু কেউ বিষয়টি গুরুত্ব দেন নি। এখন চুরির পর সবাই ঝোপঝাড় পরিস্কার করছেন।’ ওই রাতে নিয়ন্ত্রণ কক্ষে কন্ট্রোল ম্যানের দায়িত্বে থাকা শহিদুল আনোয়ার এ বিষয়ে মোবাইলে বলেন, ‘আমি ওই সময় নিয়ন্ত্রণ কক্ষের ভিতর দায়িত্ব পালন করছিলাম। বাহিরে কি ঘটছে এটা আমার জানার বিষয় না। যে জায়গাটিতে ট্রান্সফরমার ছিলো সেটা নিয়ন্ত্রণ কক্ষ থেকে একশ গজ দূরে ও জায়গাটি জঙ্গল এবং কোন বৈদ্যুতিক বাতি ছিলোনা তাই অন্ধকার। চুরি পর জায়গাটি পরিষ্কার করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এর আগে বিদ্যুত অফিস থেকে এক মাসে ৫ বার চুরির ঘটনা ঘটেছিলো।’ কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, ‘কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের এলাকাটি সংরক্ষিত। এখানে তাঁদের নিজস্ব প্রহরী ও সিসি টিভি ক্যামেরাসহ নিরপত্তা ব্যবস্থা থাকা স্বত্ত্বেও বার বার চুরির ঘটনা ঘটছে। কুলাউড়া বিদ্যুত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা তাদেঁর দায়হীনতা এবং অপকর্ম ঢাকতে এসব চুরির ঘটনা ঘটিয়ে নাটক করছে।’ কুলাউড়া থানার এস আই ও ওই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা সনক কান্তি দাশ বলেন, ‘এ ঘটনায় কুলাউড়া বিদ্যুত বিভাগের সহকারী প্রকৌশলী ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘এর আগেও বিদ্যুত অফিসে তার ও মূল্যবান বৈদুতিক যন্ত্রাংশ চুরির ঘটনায় পিডিবির কর্মচারী দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।’ বিষয়টি জানতে কুলাউড়া বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিনকে তাঁর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

8 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

8 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

3 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

6 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

5 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

2 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

7 পারভীন বেগম: 5 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

4 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)

1
4