editor
প্রকাশিত: 11:09 AM, September 12, 2020
নতুন ধরনের আধুনিক কৃষির সঙ্গে তরুণদের সম্পৃক্ত করতে কৃষি বায়োস্কোপ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তালহা জুবায়ের মাসরুর। তিনি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। তাঁর অনলাইন কৃষি চ্যানেলে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার লোক গ্রাহক হয়েছেন। সেখানে দেওয়া ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় পাঁচ কোটিবার।
কৃষি উদ্যোক্তাদের হাতে-কলমে কৃষিকাজ শেখাতে ওই প্ল্যাটফর্ম থেকে একটি কর্মশালার আয়োজন করা হয় ৪ ও ৫ সেপ্টেম্বর। সারা দেশ থেকে নিজের খরচে সেখানে ৭০ জন উদ্যোক্তা হাজির হন। করোনার সংক্রমণের সময়েও এই উদ্যোগের সফলতা মাসরুরকে উৎসাহী করেছে।
মাসরুর জানান, নতুন ধরনের ফসল ও ফলের চাষাবাদ কৌশলের পাশাপাশি তিনি কৃষিপ্রযুক্তিকে তাঁর কৃষি বায়োস্কোপ চ্যানেলের মাধ্যমে তুলে ধরতেন। গ্রাহকদের অনুরোধে ও কৃষি মন্ত্রণালয়ের উৎসাহে তিনি কর্মশালার আয়োজন করেন।
শুধু এই তরুণ কৃষিবিদের উদ্যোগই নয়, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের কৃষির প্রতিটি খাতে তথ্যপ্রযুক্তি আশীর্বাদ হয়ে হাজির হয়েছে। হাওরের ধানকাটা থেকে শুরু করে পেকে যাওয়া আম-কাঁঠাল বা কোরবানির গরু-ছাগল হাটে না নিয়ে বেচাকেনায় সামাজিক যোগাযোগমাধ্যম রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সফলতা থেকে শিক্ষা নিয়ে আরও অনেক কাজ করতে হবে। বিশ্বজুড়ে কৃষি খাতে তথ্যপ্রযুক্তির যেসব নানাবিধ ব্যবহার শুরু হয়েছে, তা বাংলাদেশেও ব্যবহার করতে হবে। এবার বাংলাদেশে মূলত কৃষি উপকরণ সংগ্রহ ও মধ্যস্বত্বভোগীদের পাশ কাটিয়ে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রিতে প্রযুক্তি কাজে লেগেছে। কিন্তু কৃষি উৎপাদন আরও বাড়ানো, পঙ্গপাল ও ‘ফল আর্মিওয়ার্ম’–এর মতো নিত্যনতুন পোকার আক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। একই সঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির আগাম খবর কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আরও এগোতে হবে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে