admin
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ
ভোলাগঞ্জ ধলাই নদীতে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি কর্মকর্তা) –আবুল হাসনাত এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে ধলাই নদীতে অভিযান পরিচালনা হয় শনিবার বিকেলে। এতে বালুভর্তি ১০ টি বাল্কহেড (ষ্টীল বডি) আটকসহ ৯ জন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ধলাইর দক্ষিণ বালুমহাল লিজকৃত হলেও অসাধু চক্র লিজবহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় নামেন ধলাই নদীতে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নেতৃত্বে একদল পুলিশ নিয়ে।
এতে ১০ টি বালুভর্তি ষ্টীলবডি আটকের পাশাপাশি সংশ্লিষ্ট ৯ জন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে কয়েক বালু ব্যবসায়ীর অভিযোগ লিজকৃত এলাকা হতে বালু ভর্তি ষ্টীলবডিগুলো আটকে বিপাকে পড়েছেন বলে প্রতিবেদকের কাছে অভিযোগ করেন।
ঘঠনার সত্যতা নিশ্চিতে প্রতিবেদক উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মূলত লিজবহির্ভূত এলাকা থেকে বালু লুটপাটের অভিযোগ রয়েছে সে কারণে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ ষ্টীলবডি ও ৯ জড়িতদের আটক করা হয়েছে। অবৈধ বালু লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানের কথাও জানান তিনি। যে বা যারা নদী ও পরিবেশ বিপর্যয়ে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের ধলাই সেতুর (দক্ষিণ বালু মহাল) মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ চলতি বছরের জন্য জেলা প্রশাসন মাধ্যমে সরকারী লিজ দেয়া হলেও ধলাই সেতুর পাশে, খেলার মাঠ, কবরস্থান, ফসলী জমি,পাকা সড়কের পাশে অবাধে বালু লুটপাটের অভিযোগ রয়েছে।
6 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
7 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
8 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
4 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
5 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম
3 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে
2 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত