editor
প্রকাশিত: 3:07 PM, October 5, 2020
কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে বিদ্যুৎ বিহীন গৃহে সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হল রুমে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ইউপি সচিব নাসির উদ্দিনের পরিচালনায় মুজিব বর্ষ উপলক্ষে ১৬টি পরিবারকে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
প্রধান অতিথির বক্তব্যে সুমন আচার্য বলেন, গ্রাম হবে শহর। এ প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালিয়ে দিতে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌছে দেওয়া সম্ভব হয়েছে। স্কুল-কলেজ নির্মান, ব্যাপক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ন্যুনতম মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা নাইম আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবের, ইউপি সদস্য কামরুজ্জামান, শেখ ফরিদ, বিল্লাল মিয়া, মিসা মিয়া, সুন্দর আলী, আলী হোসেন,রহিমা বেগম প্রমূখ।
সভাপতি বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিদ্যুৎ বিহীন গৃহে সোলার প্যানেল বিতরণ করার পাশাপাশি স্কুল-কলেজ নির্মান, ব্যাপক উন্নয়নের দেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ন্যুনতম মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
6 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
3 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
1 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
4 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
8 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
1 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
8 পারভীন বেগম: 8 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
4 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)