editor
প্রকাশিত: 11:42 AM, November 6, 2020
নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলার খাদিমনগরে এবার পাবলিক টয়লেটের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কোন রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই পাবলিক টয়লেট থেকে টাকা উত্তোলন করছেন ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান। সরকারিভাবে পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও এতে পাথর ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নির্মাণ সামগ্রী নেয়া হয়।
পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের কাছ থেকে নির্মাণ সামগ্রী নেয়ার পরেও পাবলিক টয়লেটের ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। অথচ এই পাবলিক টয়লেট থেকে ইউনিয়নের কোন আয় নেই বলে একটি সূত্র জানায়।
জানা গেছে, ২০১৪ সালে এল.জি.এস.পি-২ খাতে ২ লাখ টাকা ব্যয়ে ইউনিয়নের ধোপাগুল পয়েন্টে সরকারী একটি পাবলিক টয়লেট নির্মান করা হয়। রাতারগুল ও ধোপাগুল পাথর জোন এলাকার পর্যটকদের সুবিধার্থে এ পাবলিক টয়লেট নির্মান করা হয়েছিল। পর্যটক ও পরিদর্শনকারীরা প্রতিদিন ৫, ১০ ও ৩০ টাকা দিয়ে এ পাবলিক টয়লেট ব্যবহার করে থাকেন। কিন্তু সরেজমিন দেখা গেছে জনৈক নারায়ণকে দিয়ে এ টাকা উত্তোলন করা হয়। নারায়ণ ও তার ছেলেরা প্রতিদিন ইউপি মেম্বার নাজিম উদ্দিন ইমরানের হাতে ৩শ’টাকা করে দেন। এই টাকার ভাগপান ইউপি সদস্য ও চেয়ারম্যান এমন অভিযোগ করেন খাদিমনগরের বাসিন্দা গোলাম আযম জয়। প্রতিবছর ইউনিয়নের মোটা অংকের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।
তিনি বলেন, সরকারি কোন সম্পত্তি ইজারা দিতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কিন্তু খাদিমনগরে পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও এটা ইজারা না দিয়ে গোপনে নারায়ণ দত্ত নামের এক ব্যক্তিকে দেয়া হয়েছে। পাবলিক টয়লেট থেকে আয়কৃত টাকা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মেম্বার মিলে ভাগভাটোয়ারা করে নেন। যার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। আমি এই রকম ব্যবস্থাপনার প্রতি ক্ষোভ ও নিন্দা জানাই। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
এ ব্যাপারে ইউপি ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ইমরান বলেন, টয়লেট যথারীতি নিলামে দেয়া হলে নারায়ন নামের এক ব্যক্তি মাসে আড়াই হাজার টাকা করে ইউনিয়নের তহবিলে জমা দেন এবং তা ইউনিয়নের উন্নয়ন খাতে ব্যয় করা হয়।
তবে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন নিলামের বিষয়টি অস্বীকার করে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ও পানি সরবরাহের জন্য নারায়ন টাকা উত্তোলন করে থাকে। ইউনিয়ন থেকে এ টয়লেট নিলামে দেয়া হয়নি এবং এর কোন টাকা ইউনিয়নের তহবিলে জমা দেয়া হয় না।
বিমানবন্দর থানা স্টোনক্রাশার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন বলেন, জনস্বার্থে আমরা অনেক কাজে সহযোগীতা করে থাকি। ধোপাগুল পাবলিক টয়লেট নির্মাণের সময় আমরা পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে সহযোগীতা করেছি।
5 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 4 সোমবার (১৪
6 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
6 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
4 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
5 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
2 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
7 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের