editor
প্রকাশিত: 10:01 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক :
মোকসেদ আলীর কাছে ধার নেওয়া দেড় লাখ টাকা পেতেন শিখা আক্তার। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ওই প্রেক্ষিতে মোকসেদ টাকা ফেরত না দিয়ে শিখাকে গজারী বনের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে সহযোগীদের নিয়ে বিবস্ত্র করে লাশ পুকুর পাড়ে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখেন। প্রায় দুই বছর আগে সংঘটিত ওই নারীর খুনের রহস্য মোকসেদ আলীসহ তার সহাযোগী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে উদঘাটন করেছে পিবিআই। মঙ্গলবার বিকেলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।গ্রেপ্তার মোকসেদ আলী (৪২) গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি পূর্বপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে এবং জাহাঙ্গীর হোসেন (৩৮) একই এলাকার মো. আলমাছ উদ্দিনের ছেলে।পিবিআইয়ের গাজীপুর ইউনিটটের ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী পূর্বপাড়া (কোনাপাড়া) এলাকার জাকির হোসেনের পুকুর পাড়ে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। দুইদিন পর এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে। পরে পুলিশ জানতে পারে লাশটি দুবাই প্রবাসী কাপাসিয়াল আড়াল গ্রামের আল আমিনের স্ত্রী শিখা আক্তারের (৩২)। তিনি নগরীর ইপসা গেইট এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরে মামলাটি গাজীপুর পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্তের এক পর্যায়ে নগরীর বাসন থানার টেকনগপাড়া থেকে মোকসেদ আলীকে এবং পোড়াবাড়ির কোনাপাড়া থেকে সোমবার সকালে জাহাঙ্গীর হোসেনকে গেপ্তার করা হয়। মোকসেদ ও জাহাঙ্গীরকে নিয়ে শিখাকে হত্যার কথা স্বীকার করে জানায়।ব্যক্তিগত পরিচয়ের সূত্রে গরু কেনার জন্য তিনি শিখার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে দূরত্ব সৃষ্টি হলে তিনি শিখাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন