editor
প্রকাশিত: 8:29 AM, October 4, 2020
নিজস্ব প্রতিনিধি:-
রাকিবুল ইসলাম নিজু। বয়স মাত্র ২২। কিন্তু এই বয়সে গ্রুপের সিনিয়র নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেন নিজু। সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হলেও ইতোমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অপরাধের খাতায়। এমন কোন অপরাধ কর্মকাণ্ড নেই যা নিজুর পক্ষে সম্ভব নয়। মারামারি, চাঁদাবাজি, ইভটিজিং, হুমকিসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। প্রবাসীকে রক্তাক্ত করার দায়ে নিজু প্রায় ৬মাস কারাবন্দিও ছিলেন। এত কিছুর পর তার অপরাধ যেন কেউই দমাতে পারছে না। নিজুকে সওদাগর টুলা এলাকায় গণপিটুনির ভিডিও ইতোমধ্যে সিলেট ভিউকে দিয়েছেন ভুক্তভোগি এক যুবক।
সবকিছু ছাপিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে নিজু ফের আলোচনায়। রবিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলায় নিজুকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত নিজু দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে রাকিবুল হোসেন নিজুকে (১৮)। তাদের গ্রামের বাড়ির সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার এলাকায়। সোমবার (৪ অক্টোবর) নিজুকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাবে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করতে পারেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই সাথে ধর্ষিত কিশোরীকে রবিবার (৪ অক্টোবর) দুপুরে ২২ ধারায় জবানবন্দির জন্য সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হবে
জানা যায়, কারাবন্দি মহানগর সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে গ্রুপের কর্মী। সেই সাথে মদন মোহন কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিজু দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি ভাড়া বাসায় এনে ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নিজুর বিরুদ্ধে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দাখিল করলে মামলাটি শনিবারের তারিখে নথিভুক্ত করে পুলিশ। শুধু ধর্ষণ নয় নিজু অপরাধ জগতে পা বাড়ায় প্রায় ৩ বছর পূর্বে। এ বছরের ২ মে সওদাগর টুলা এলাকায় এক যুবকে নিজু ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৮-১০টি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে নিজু ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসপাতাল থেকে চলে যায়। এ ঘটনায় ভয়ে ওই যুবকের পরিবার থানায় কোন অভিযোগ দাখিল করেননি।
এছাড়াও গত বছরের ৭ আগস্ট সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ একটি রেস্টুরেন্টে সামনে এক প্রবাসীর উপর হামলা চালায় নিজুসহ কয়েকজন যুবক। এই সময় ওই যুবকে ধারালো অস্ত্রদিয়ে এলোপতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। এই মামলায় প্রায় ৬মাস কারাভোগ করে নিজুসহ তার সহযোগীরা।
কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, নিজু যে গ্রুপের অনুসারি তার নেতা নানা অপরাধের সাথে জড়িত। আর সেই নেতার আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠে। বখাটেপনা থেকে শুরু করে সে অপরাধ জড়তে বেপরোয়া হয়ে উঠে।
4 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
1 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
8 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
4 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
3 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)
5 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
1 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার
4 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট