editor
প্রকাশিত: 3:42 PM, October 31, 2020
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টার।
অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা মস্তিষ্কের অপারেশনসহ বিভিন্ন দুর্ঘটনা বা ট্রমা রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই সেন্টারে।
আজ শনিবার (৩১ অক্টোবর) গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে গণস্বাস্ব্য নগর হাসপাতাল মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পলসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থা রেখেছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টারে।
যেসব রোগীর রোগ ধরা পড়ছে না, যারা শয্যাশায়ী, যেসব বয়োবৃদ্ধের হাঁটা-চলা করতে সমস্যা, ভারত বা সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে যেসব রোগী চিকিৎসা করতে রাজি হননি, তাদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিউরোসায়েন্স সেন্টারে (জটিল রোগীদের) শতভাগ সুচিকিৎসা দেওয়া হচ্ছে। তাই অন্য যেকোনো জায়গায় চিকিৎসা সেবা নিতে গিয়ে সর্বশান্ত হওয়ার আগে গণস্বাস্থ্য নিউরোসায়েন্স সেন্টারে যোগাযোগ করতে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
যোগাযোগের ঠিকানা- গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি- ১৪/ই, রোড-৬, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। ফোন : +৮৮০২- ৯৬৭০০৭১-৫, অধ্যাপক ডা. মো. ফরিদুল ইসলাম চৌধুরী সরাসরি- ০১৭৭৪-১৩৫৮১০।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন