editor
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
অনলাইন ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট ও রাজদিঘীর পাড় এলাকা থেকে একদিন বয়সী দুই নবজাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর শহরের রাজদিঘীরপাড় এলাকায় কাগজের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো এক মেয়ে শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট সংলগ্ন ময়লার স্তুপে আরেক কন্যা শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) রাফিউল কবির বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি বয়স একদিন হবে। এ বিষয়ে তদন্ত চলছে।
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
4 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
8 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
3 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ