editor
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
ক্রিস গেইল মানেই অবিশ্বাস্য কিছু। চোখ ধাঁধানো সব শট। রেকর্ডের পর রেকর্ড। গতকাল শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ সব কীর্তি গড়েছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করার পর আবারও বইছে গেইল-স্তুতির জোয়ার। ভারতের সাবেক বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র শেবাগ তো গেইলকে ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’ হিসেবে আখ্যা দিয়েছেন। ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা মানে বিশাল ব্যপার।
টি-টোয়েন্টিতে সাড়ে ১৩ হাজারের বেশি রানের মালিক ক্রিস গেইল। আর কারও ১১ হাজার রানও নেই। এছাড়া সবচেয়ে বেশি চার (১ হাজার ৪১টি), সবচেয়ে বেশি ফিফটি (৮৫টি), সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৫*), এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (১৮টি), এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান (১ হাজার ৬৬৫)- রেকর্ডের ছড়াছড়ি। গেইলের হাজার ছক্কার পর শেবাগ টুইটারে লিখেন, ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান ক্রিস গেইল। নিঃসন্দেহে সর্বকালের সেরা।’
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় স্যার ডন ব্র্যাডম্যানকে। ১৯৪৮ সালে ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান কিংবদন্তির টেস্ট ব্যাটিং গড় অবিশ্বাস্য- ৯৯.৯৪! এত বছর পরেও কেউ তার ধারেকাছে যেতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটেও তেমনি গেইলের কিছু অবিশ্বাস্য রেকর্ড আছে। এখন পর্যন্ত কেউ ৭০০ ছক্কাও মারতে পারেনি; সেখানে গেইল মেরেছেন এক হাজারের বেশি। টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করেছেন। ৮টির সেঞ্চুরি আর কারও নেই।
3 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
5 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
8 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
2 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
3 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
8 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
4 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
2 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,