editor

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের গ্রেফতারে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় শিক্ষক সালেহ ও  ব্যবসায়ী শামীমের গ্রেফতারে মানববন্ধন অনুষ্ঠিত

1

সিলেটের গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ডেভিল সাজিয়ে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারের ব্যবসায়ী শামীম আহমদকে অন্যায়ভাবে গ্রেফতার করায় নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বাদ আছর উপজেলার ফতেপুর বাজারে এলাকাবাসী ও ৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ফতেপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

7

ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং খেলাফত মজলিস নেতা হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করীম শিকদার, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলীউর রহমান, জৈন্তাপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান এস.ইউ সাদ্দাম, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, জাতীয়তাবাদী দল বিএনপি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড সদস্য এখলাসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি লোকমান আহমদ মেম্বার, কৃষক দলের সভাপতি কামরুল ইসলাম মেম্বার, সাংবাদিক মোঃ ইসলাম আলী, যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজির আহমদ, জাতীয়তাবাদী ছাত্রদল ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

2

অন্যান্যের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, জামাতে ইসলামি ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মিছবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালমান হোসাইন, ইসলামি আন্দোলন সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ৬নং ফতেপুর ইউনিয়ন চাকুরিজীবী ঐক্য পরিষদের দায়িত্বশীল মাস্টার ফয়সল আহমদ, মাস্টার আল আমিন, মাস্টার সেলিম উদ্দিন, এমআর নোমান, আব্দুল আহাদ নোমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালেহ আহমদ ও তার ভাই ফতেপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ তারা কখনো কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, এমনকি তাদের পিতা জালাল উদ্দিনও কোন রাজনীতির সাথে জড়িত নন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোন সম্পৃক্ততা নেই। এরপরও ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

পাশাপাশি অতিদ্রুত মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি করছি। তারা আরো বলেন, বিএনপির ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ মামলা দিয়েছেন। বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ না থাকলেও, তিনি বিএনপির নাম ব্যবহার করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এ বিষয়ে সিলেট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে অভিযোগ করা হয়েছে। পারিবারিকভাবে শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের সাথে হারুনুর রশিদের দ্বন্দ্ব রয়েছে। মূলত এর জের ধরে তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে রাজনৈতিক মামলায় জড়িয়ে দেয়। এটা খুবই নেক্কারজনক ঘটনা। বক্তারা আরো বলেন, প্রকৃত ডেভিলরা সমাজে এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পারিবারিক জেরে সহজ-সরল নাগরিকদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা অপারেশন ডেভিল হান্ট-এর উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করে শিক্ষক সালেহ ও ব্যবসায়ী শামীমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিজ্ঞপ্তি

4

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

1 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

5 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

7 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 3 শুক্রবার

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

5 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

1 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

7 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

1 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

8 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
8