editor

প্রকাশিত: 7:26 PM, February 28, 2022

গোলাপগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসী রাহি বেপরোয়া

গোলাপগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসী রাহি বেপরোয়া

5

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের রেজিঃ ১৮৪৮/২০ নির্মানাধীন ভবনে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

8

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়ন সংলগ্নে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় সৈয়দ ফরহাদুর রব বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ ও ৮/১০ জনকে অজ্ঞাত রেখে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচার আদালতে একটি মামলা (মামলা নং -৭) দায়ের করেন।

আসামিরা হলেন- পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৭), রনকেলী ৬নং ওর্য়াডের মৃত তখন আলীর ছেলে উপজেলা যুবলীগ নেতা রাহি আহমদ (৩২), উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মিরাপাড়া গ্রামের রিফতা মিয়ার ছেলে মাদক মামলায় কারাভুক্ত আসামি তুহিন (২৮), আমুড়া ডামপাল গ্রামের বসিত মিয়ার ছেলে
রাফি (২৮), পৌরসভার নয়াসড়ক এলাকার
রিফাত (২৬), একই এলাকার হেলাল মিয়ার ছেলে নজরুল (২৫), রাঙ্গাডহর গ্রামের
পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহেল আহমদ (২৮), নয়াসড়ক এলাকার কবির (২০), কদমরসুল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আখলাছ (৪৭)। অজ্ঞাতনামা ৮/১০ জন।

1

ট্রাষ্টের চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রব বলেন, সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের নামে আমার নিজস্ব জমিতে একটি ভবন নির্মাণ করায় আমার এক আত্মীয় প্রবাসী সৈয়দ আক্তারুজ্জামান দীর্ঘদিন থেকে আমার সাথে বিরোধিতা করে আসছেন। তার ভাগনা শহিদুল ইসলামকে দিয়ে সন্ত্রাসী ভাড়া করে আমার এবং ট্রাস্টের ভবনে হামলা করানো হয়। বিভিন্ন সময় ভবন নির্মাণে বাঁধা দেওয়া হবে না বলে মামলার ২ নং আসামি রাহি আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দেওয়ায় সে আমাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। গত শুক্রবার আমি সিলেটে আমার বাসায় ছিলাম। তখন ট্রাস্টের পাহারাদারকে শহিদুল ইসলাম চৌধুরীসহ ৫/৬ জন এসে হুমকি দিয়ে বলে, এখানে কোন কাজ করা যাবে না। আমাকে বলার জন্য আমি যেন এখানে এসে কোন কাজ না করি। করলে আমাকে মেরে ফেলা হবে। পরদিন শনিবার আমার জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি। যার নাম্বার (১৩৩৭)। জিডি করার একদিন পরেই আমার উপর হামলা করা হয়।

8

তিনি বলেন- ভবনের পাশে ওয়েল্ডিং মিস্তিরিরা আমার বাড়ির জন্য গেইট তৈরি করছিলেন। এসময় সন্ত্রাসী রাহি এসে কাজ বন্ধ করতে বাঁধা প্রদান করে। কাজ বন্ধ না করায় সে ভবনের ভিডিও ফুটেজ তার মুঠোফোনে ধারন করে। এরপর ৪টি সিএনজি অটোরিকশা যোগে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দা, লোহার রড, লাঠি নিয়ে এসে ভবনের বিভিন্ন জায়গায় হামলা করে ভাংচুর করে। এরপর তারা আমার উপর হামলা করে। এসময় তারা আমার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আমার ব্যবহত মোবাইল ফন ছিনিয়ে নেয়। পরিস্থিতি খারাপ দেখে স্থানীয় একজন মসজিদের মাইকে ডাকাডাকি করলে এলাকাবাসী আসার আগেই হামলা করে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই এখলাছুর রহমান বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। হামলার শিকার যিনি হয়েছেন তাকে আদালতে মামলা করতে বলেছি।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

4 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
5