editor
প্রকাশিত: 11:35 AM, August 30, 2026
সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।
বর্তমান মসজিদ কমিটি ও এলাকাবাসীকে না জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছার নিজেকে নতুন মুতাওয়াল্লি দাবি করে ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই কোনাচর গ্রামের মুরব্বি, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, কোনো সামাজিক বৈঠক, আলোচনা কিংবা পরামর্শ ছাড়াই হঠাৎ একতরফাভাবে লিফলেট বিলি করে নিজেকে মুতাওয়াল্লি দাবি করায় পুরো এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান মুতাওয়াল্লি রোম্মান আহমদ ও মসজিদ কমিটির সেক্রেটারি হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনাসের উপস্থিতিতে সভায় অর্ধশতাধিক প্রবীণ ও যুবক অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি নির্বাচন অবশ্যই সামাজিক প্রথা, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত। সমাজকে তোয়াক্কা না করে গোপনে লিফলেট বিতরণের মাধ্যমে মুতাওয়াল্লি দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, হঠাৎ এই ঘটনা নিয়ে গ্রামে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নেপথ্যে কারও কোনো ইন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত কোনো রূপ নেওয়ার আগেই দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী। তবে এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন কাওছারের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
4 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।