editor
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
এফআইভিডিবি মমতা প্রকল্প কর্তৃক গোলাপগঞ্জ উপজেলায় সপ্তাহ ব্যাপি বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ইং উদ্যাপিত হচ্ছে। “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ইংএর শুভ উদ্বোধন করেন ডাঃ মনিসর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডাঃ উচিত কুমার সিনহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোলাপগঞ্জ, সিলেট। মমতা প্রকল্প কর্তৃক উপজেলার ১১টি ইউনিয়নের প্রধান বাজারসমূহে ভ্রাম্যমান হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপন, জনসাধারনের হাত ধোয়ার সুফল সর্ম্পকে ধারণা প্রদান, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শণী, জনসাধারনের মধ্যে বিনামূল্যে ৩৭০০পিস স্যাভলন সাবান বিতরণ এবং হাত ধোয়ার ধাপ সংবলিত একটি করে লিফলেট বিতরণ করা হয়। গোলাপগঞ্জ উপজেলায় সপ্তাহ ব্যাপি বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ইং উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার-সার্জারি, মেডিকেল অফিসার-এমসিএইচ-এফপি, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হেল্থ ইন্সপেক্টর (ইন-চার্জ), মমতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আলমগীর খান, টেকনিক্যাল অফিসার-সিবিএস এবং টেকনিক্যাল অফিসার-ক্লিনিক্যাল সুপারভাইজার কোয়ালিটি এস্যুইরেন্স বৃন্দ। উপস্থিত সকলেই জনসাধারণের মধ্যে হাত ধোয়ার অভাস গড়ে তোলার ব্যাপারে উৎসাহ প্রদান করেন এবং মমতা প্রকল্পের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
1 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের
2 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
4 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
2 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
3 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
7 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 6
8 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
4 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.