editor
প্রকাশিত: 3:56 PM, August 31, 2020
সিলেটের সময়::
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৫ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক জাহেদ আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর বন্দর বাজার এলাকার একটি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাস চালক বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
তার বিরুদ্ধে ঘটনার পর দিন (৩০আগস্ট) রোববার গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী ঘাতক বাস চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শনিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার ওয়াসিমা সেন্টারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
8 ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও
2 সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে।
8 রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা
1 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
4 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
3 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
2 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়