admin

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ৬ জন চান নৌকার মনোনয়ন

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ৬ জন চান নৌকার মনোনয়ন

2

নিজস্ব প্রতিবেদক

গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে নৌকার মনোনয়ন চান ৬ জন। প্রার্থিতা দাবির প্রেক্ষিতে ওই ৬ প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

7

নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থী হলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।

1

এদিকে পৌর নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের নৌকার প্রার্থী যাচাই বাছাইয়ের লক্ষ্যে শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা কনফারেন্স হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা উন্নয়নের প্রতীক। দেশ ও এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

2

তিনি আরো বলেন, পৌর নির্বাচনে কোনভাবেই বিদ্রোহী প্রার্থী সহ্য করা হবে না। দল এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। দলের শৃঙ্খলার স্বার্থে যা করা প্রয়োজন সব করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট আজমল আলী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম।

এছাড়াও উপজেলা ও পৌর এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

4

S/H(t-2)

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

5 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

8 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

1 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

2 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

1
2