editor
প্রকাশিত: 11:22 AM, October 10, 2020
যেকোনো মূল্যে বাংলাদেশে বহমান সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ধরে রাখতে হবে। সিলেটের গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করা হবে। শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য ইতিপূর্বেই গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোন ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে গোয়াইনঘাট থানা পুলিশ অতীতের ন্যায় আসন্ন দুর্গোৎসবেও অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে থানা হল রুমে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২০ উপলক্ষে উপজেলার সবকটি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্তের পরিচালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল আলী, দপ্তর সম্পাদক হাজি মুজিবুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সুবাস চন্দ্র পাল ছানা, হিন্দ, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক গোপাল কৃষ্ণ দে চন্দন, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক নিত্যানন্দ দাস নিতাই, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সদস্য সচিব সুলাল কান্ত দে, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রণজিৎ চন্দ সন্তুস, প্রশান্ত দেব টিপলু, পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা আহবায়ক কমিটির সদস্য সুবাস দাস, মাস্টার গোপাল রায়, রায়চান প্রমুখ।
7 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
2 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
7 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
5 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
6 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
5 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং