editor

প্রকাশিত: 11:18 AM, September 24, 2020

গোয়াইনঘাটে ফের বন্যা, আমন নিয়ে কৃষকের মাথায় হাত

গোয়াইনঘাটে ফের বন্যা, আমন নিয়ে কৃষকের মাথায় হাত

7

মারুফ আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:-

5

গোয়াইনঘাট উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে অন্তত প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আমন রোপণ শেষ হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা কৃষি সূত্রে পাওয়া গেছে, চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমন রোপণ শেষ হওয়ার কথা। কিন্তু অসময়ে বন্যার আগমনে তলিয়ে আছে নিম্নাঞ্চল, পতিত জমি আবাদে বাধাগ্রস্ত। বিগত চার পাঁচ দিনে বন্যার পানি কমলে কৃষকের মনে একটু আশা জেগেছিল, গতকাল থেকে আবার বৃদ্ধি পাচ্ছে বন্যার পানি। কৃষকরা এখন উচু জমির রোপায়িত আমন নিয়ে উদ্বিগ্ন।

2

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে,গোয়াইনঘাট উপজেলার প্রায় ৮০/৯০ ভাগ জমিতে আমন চাষাবাদ শেষ হয়েছে। স্হানীয় কৃষকরা জানান অকাল বন্যার কারণে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ফসলি জমি সহ পতিত জমি। নতুবা আগামী ৮/১০ দিনের মধ্যে শতভাগ রোপন শেষ হয়ে যেত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস জানায়, গোয়াইনঘাট উপজেলায় চলতি বছর উফশী এবং স্থানীয় জাতের ধান মিলে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অসময়ে বন্যা না হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

2

গোয়াইনঘাট উপজেলার কৃষক রফিক মিয়া, রমিজ আলী, তেরা মিয়া, আব্দুল মিয়া, রুমেল আহমদ ও এনামুল হক জানান, আগামী ৮/১০ দিনের মধ্যে আমন রোপণ শেষ হতো। চলতি বছর বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় আমন আবাদ বাধাগ্রস্হ।

তারা আরো জানান, লামার দিকের ক্ষেতের জমিতে উর্বরা শক্তি ও পলি মাটির পরিমাণ বেশি থাকায় পরিশ্রম ও খরচ কম ফসল বেশি হয়। এই বছর বেশি ফসল উৎপাদন থেকে বঞ্চিত হওয়ার আশংকায় গোয়াইনঘাট উপজেলার সাধারণ কৃষকগণ।

3

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী জানান, গতকাল থেকে আবার বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, গোটা উপজেলায় ১০ থেকে ২০ ভাগ জমি আবাদ হয় নাই, পতিত রয়ে গেছে। অসময়ে বন্যা না হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বন্যার পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনবরত বৃষ্টির পরিমাণ ও বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

8 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

7 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
4