editor

প্রকাশিত: 1:24 PM, September 4, 2020

গোয়াইনঘাটে বিধবাকে ধর্ষন, ধর্ষক আটক

গোয়াইনঘাটে বিধবাকে ধর্ষন, ধর্ষক আটক

3
গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিয়ের আশ্বাস দিয়ে গত ৬ মাস ধরে ওই নারীকে প্রতিনিয়ত ধর্ষন করে আসছিল মো. আব্দুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তি। আব্দুল্লাহ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের মো. আব্দুর রবের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আব্দুল্লাহর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আব্দুল্লাহকে আটক করেছে থানা পুলিশ।
থানায় দায়ের করা ওই নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে দুটি সন্তান রেখে তার স্বামী মারা যান। দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালিয়ে আসছিলেন।
কিন্তু হঠাত করে গত ৬-৭ মাস পূর্বে একই গ্রামের আব্দুল্লাহ নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার। এরপর থেকে আব্দুল্লাহ প্রায় নিয়মিত বিধবা ওই নারীর বাড়িতে যাতায়ত করতে থাকেন। এক পর্যায়ে দুজনের মাঝে বেশ সখ্যতাও গড়ে উঠে। এ সুযোগে আব্দুল্লাহ বিধবা ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত ধর্ষন করতে থাকে।
একটা সময় স্থানীয় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে যান। এতে করে বিধবা ওই নারী তাকে বিয়ে করার জন্য চাপ দিলে আব্দুল্লাহ নানা তালবাহানা শুরু করে। তখন কোন উপায়ান্তর না দেখে ধর্ষনের শিকার ওই নারী স্থানীয় মুরব্বিদের দারস্থ হন। পরে স্থানীয় এলাকার মুরব্বিরা গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি সুরাহার চেষ্টা করেন। সালিশ বৈঠকে ধর্ষনের ঘটনা স্বীকার করলেও ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আব্দুল্লাহ। এতে করে বিষয়টির কোন সুরাহা না পেয়ে ধর্ষনের স্বীকার ওই নারী আব্দুল্লাহর বিরুদ্ধে গতকাল শুক্রবার গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরই আলোকে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত আব্দুল্লাহ এবং ধর্ষনের স্বীকার ওই নারী থানা হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

4 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

1 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
6