editor
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির খুঁড়ে গ্যাসের পাইপ লাইন পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। তদন্ত কর্মকর্তা পাইপে লিকেজের বিষয়ে কিছু না জানালেও সেখানকার শ্রমিকেরা জানান, একটি পাইপে দু’টি লিকেজ পাওয়া গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মসজিদের উত্তর পাশে মাটি খুঁড়ে ওই পাইপের সন্ধান পায় শ্রমিকেরা। পরে তাতে তল্লাশি চালালে পর পর দু’টি লিকেজ দেখতে পান তারা।
এর আগে সকাল ৯টা থেকে গ্যাস লাইন লিকেজের বিষয়ে সম্ভাব্য উৎস অনুসন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটি। এসময় মসজিদের সামনে বাম দিকে দু’টি ও উত্তর পাশে আরও দু’টি গর্ত করতে শুরু করেন শ্রমিকেরা।
খোঁড়াখুঁড়ি করা শ্রমিকেরা জানান, ৬ থেকে ৭ ফুট গভীর গর্ত করে সন্ধ্যার দিকে পাইপের সন্ধান পাওয়া যায়। তিন ইঞ্চি মাপের পাইপে পরপর দু’টি লিকেজ দেখা যায়। তবে এখনও পর্যন্ত সামনের দিকে পাইপ খুঁজে পাওয়া যায়নি। ’ এসময় ঘটনাস্থলে উপস্থিত তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তিতাসের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, ‘উত্তর পাশে পাইপের সন্ধান পাওয়া গেছে। তবে পুরো পাইপটি বের হয়নি। এখন কাজ চলমান রয়েছে। কাজ শেষ হতে সারা রাত লাগতে পারে।
পাইপে কোনো লিকেজ পেয়েছেন? তিনি বলেন,‘ লিকেজ আছে কিনা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না। কারণ এখানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল আমরা গ্যাস সরবরাহ করে পরীক্ষা করবো লিকেজ আছে কিনা। তারপরই বিস্তারিত বলা যাবে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। দগ্ধদের মধ্যে কেবল মামুন (৩০) নামে একজন ছাড়পত্র পেয়েছেন।
এ ঘটনায় গত শনিবার সকালে তিতাসের ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক (প্ল্যানিং) আবদুল ওয়াহাব তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে আবদুল ওয়াহাব তালুকদার বলেন, ‘আমরা দেখতে চাইছি আমাদের পাইপ লাইন থেকে মসজিদ কতটা দূরে, নাকি মসজিদ আমাদের গ্যাস লাইনের উপরে। সেটা আমাদের আগে নিশ্চিত হওয়া দরকার। যেখান থেকে গ্যাস বের হয়েছে সেটা কি আমাদের লাইনকে ক্ষতিগ্রস্ত করে মসজিদ তৈরি করার কারণে হয়েছে কিনা জানতে হবে। যে মূল লাইন আছে তার অবস্থা ভালো না খারাপ তা জানতে হবে। ওই লাইনটা অন্তত ২৫ বা ৩০ বছরের পুরনো। সেক্ষেত্রে যেখান থেকে গ্যাস বের হচ্ছে সেটার ব্যতিরকে অন্য জায়গায় যদি ভালো থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবো মসজিদ তৈরির সময় ফাউন্ডেশন করতে নিচে মাটি কাটার সময় আমাদের পাইপ লাইন ড্যামেজ হয়েছে। সেক্ষেত্রে আমাদের জানানো হয়েছে কিনা অথবা লাইনটা কীভাবে ড্যামেজ হয়েছে সেটা চিহ্নিত করার জন্য সরেজমিনে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। ’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানতে চাইছি এ মসজিদ কমিটি লিকেজ সারানোর জন্য কাকে বলেছে। তারা যাকে বলছেন, সেটা যদি তিতাসের ঠিকাদার কিংবা আমাদের কোনো পরিচিত লোক অথবা কর্মকর্তা-কর্মচারী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। ’
তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের ফাইল ওয়ার্ক শেষের পথে। যথা সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
5 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
7 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
4 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
4 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
7 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
3 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
7 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
6 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,