editor
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকের এককালিন আমানত এফডিআরের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের মাধবপুর শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক সোহেলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে ঢাকার মতিঝিল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহমুদুল হক সোহেল হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকার বাসিন্দা। সে বর্তমানে এবি ব্যাংক হবিগঞ্জ শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার (ওসি) মো. ইকবাল হোসেন।
তিনি জানান, ২০১৩ সালে মাধবপুর পৌর এলাকার ব্যবসায়ী মো. আদিল হোসেন এবি ব্যাংক মাধবপুর শাখায় ৮৫ লাখ টাকার একটি এফডিআর করেন। তখন এবি ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপক ছিলেন সৈয়দ মাহমুদুল হক। তিনি ওই ব্যবসায়ির এফডিআরের ৮৫ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে নেন। এরই মধ্যে সৈয়দ মাহমুদুল হক এবি ব্যাংকের মাধবপুর শাখা থেকে বদলি হয়ে হবিগঞ্জ প্রধান শাখায় চলে আসেন।
সম্প্রতি ওই ব্যবসায়ী এফডিআর ভাঙতে গেলে তিনি দেখেন ব্যাংকে তার কোন টাকা নেই। এ ঘটনায় এবি ব্যাংকের মাধবপুর শাখার বর্তমান ম্যানেজার লিয়াকত আলী বাদি হয়ে গত ১ ডিসেম্বর সৈয়দ মাহমুদুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযানে নামে।
S/H – (Sultana-3)
2 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
4 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ
1 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির
5 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে
4 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা