editor
প্রকাশিত: 1:30 PM, August 13, 2026
সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।
বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন, নগরীর মানুষকে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রাক্কলিত সূচি না মেনে ঘনঘন লোডশেডিং করায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে সুরমা বয়েজ ক্লাব স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মানববন্ধনে শেষে বক্তারা অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনালয় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
7 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।