editor
প্রকাশিত: 6:34 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ দিতে গিয়ে আওয়ামী লীগের দুই নেতা এখন শ্রীঘরে আজ দুপুরে ঘর রক্ষায় ঘুষের টাকার প্যাকেট নিয়ে উপজেলা ভূমি অফিসে গেলে তাদের কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার চরহাদীর আব্দুল খালেকের ছেলে জামাল হোসেন সরকারি খাসজমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন। ওই ঘর সরকারি খাসজমি থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।আজ দুপুরে ঘর রক্ষায় ঘুষের টাকার প্যাকেট নিয়ে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তদবিরে আসেন চরহাদী ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিস্ত্রির ছেলে আলাউদ্দিন মিস্ত্রি (৪৮) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩৫)। এ সময় তারা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ গ্রহণের জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করেন।এ ঘটনায় আবদুল কাইয়ূম দশমিনা থানায় খবর দিলে পুলিশ আলাউদ্দিন ও সোহেলকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আলাউদ্দিন ও সোহেল ঘুষ প্রদান ও চাপপ্রয়োগের অভিযোগ স্বীকার করে নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম আটক দুজনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
S/H-(Ripa-5)
7 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
8 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
4 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
2 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
4 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
5 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
4 পারভীন বেগম: 2 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
3 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)