editor

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

লকডাউনের একদিনে মুরগির দাম কেজিতে কমল ১০০ টাকা

লকডাউনের একদিনে মুরগির দাম কেজিতে কমল ১০০ টাকা

7

অনলাইন ডেস্ক

সাত দিন লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানী বা সোনালী মুরগির দাম কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে সোনালী মুরগির দাম। একদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা।মঙ্গলবার রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, সেগুনবাগিচা, শান্তিনগর, যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছেব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের খবরে শনিবার ও রোববার ক্রেতারা বাড়তি পরিমাণে কেনাকাটা করেছেন। এখন বাজারে ক্রেতাদের চাপ কমে গেছে। এ কারণে দাম কমেছে।
তাদের দাবি, দাম কমলেও এখন মুরগির বিক্রি কম। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে মুরগির দাম আরও কমতে পারে। আর এমনটি হলে খুচরা ব্যবসায়ীরা লোকসানের মধ্যে পড়বেন। ইতোমধ্যে কোনো কোনো ব্যবসায়ী লোকসান গুনছেন।
ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) সোনালী মুরগির কেজি বিক্রি হয় ৩৪০ থেকে ৩৬০ টাকা। তবে আজ বেশিরভাগ দোকানে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তবে যারা আগে কিনে রেখেছেন তারা ২৮০ থেকে ৩০০ টাকা দাম চাচ্ছেনঅন্যদিকে ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতো এই মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।রামপুরা মোল্লাবাড়ির মুরগি ব্যবসায়ী আলামিন বলেন, পাইকারিতে আজ সোনালী মুরগির দাম অনেক কমে গেছে। যে কারণে আমরাও কম দামে বিক্রি করতে পারছি। গতকাল সোনালী মুরগির কেজি বিক্রি হয়েছে ৩৬০ টাকা। আজ সোনালী মুরগি ছোটগুলো ২৪০ টাকা এবং বড়গুলো ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।তিনি আরও বলেন, আজ দাম কমলেও বিক্রি নেই। এর কারণ দুইদিনে মানুষ অনেক কেনাকাটা করেছে। তাছাড়া লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে মানুষের মধ্যে। এসব কারণেই বিক্রি কমে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে মুরগির দাম আরও কমে যাবেএ ব্যবসায়ী থেকে একশ গজ দূরেই মুরগি বিক্রি করা হানিফ আলী সোনালী মুরগির দাম চাচ্ছেন ৩০০ টাকা কেজি। বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘আমার মুরগি দুই দিন আগে কেনা। প্রতি কেজি মুরগি ৩০০ টাকার ওপরে কেনা পড়েছে। গতকাল পর্যন্ত ৩৬০ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম কমে যাওয়ায় লোকসান দিয়ে বিক্রি করে দিচ্ছি। সকাল থেকে দুটি মুরগি বিক্রি করেছি ২৮০ টাকা কেজি।’রামপুরা বাজারে ১৫০ টাকা কেজি ব্রয়লার ও ২৬০ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা আরিফ বলেন, ‘সোনালী মুরগি ‘সস্তা’ হয়ে গেছে। ৩৬০ টাকা থেকে ২৬০ টাকায় চলে এসেছে। এরপরও বিক্রি কম। বিকালের পর দোকানও খোলা রাখা যাচ্ছে না। সবমিলিয়ে আমরা বিপাকে আছি।’
কারওয়ানবাজারের ব্যবসায়ী ইসমাইল বলেন, ‘মুরগির দাম কমে গেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে দাম আরও কমবে। কারণ সাড়ে তিনশ টাকার সোনালী মুরগি এখন ২৪০ টাকা বিক্রি হলেও ক্রেতা কম। ১৬০ টাকার বয়লার মুরগি এখন ১৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে লকডাউন না থাকলে রোজার আগে মুরগির দাম বাড়তে পারে।খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘সোনালী মুরগির দাম এভাবে কমবে আমরা ধারণাও করতে পারিনি। চাহিদা কমার কারণে এভাবে দাম কমে গেছে। আর সোনালী মুরগির দাম কমার কারণে ব্রয়লার মুরগির দামও কমেছে। তবে লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আমাদের ধারণা লেয়ার মুরগির দামও কমে যাবে। কারণ আড়াইশ টাকায় সোনালী মুরগি বিক্রি হলে দুইশ টাকা দিয়ে কে লেয়ার মুরগি কিনবে?’যাত্রাবাড়ীর মুরগি ব্যবসায়ী লিটন শেখ বলেন, ‘এবার মুরগিতে বড় ‘ধরা’ খেয়েছি। কেজিতে একশ টাকা নেই হয়ে গেছে। তিনশ টাকার ওপরে কেনা সোনালী মুরগি এখন আড়াইশ টাকা বিক্রি করছি। অথচ গতকালও সাড়ে তিনশ টাকা কেজি বিক্রি হয়েছে।’তিনি বলেন, বাজারে এখন প্রতিযোগিতা অনেক। আজ যারা মুরগি কিনেছেন তারা সোনালী মুরগি আকার ভেদে ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। প্রতিযোগিতায় টিকতে এখন লোকসানে মুরগি বিক্রি করতে হচ্ছে। কারণ ক্রেতা যেখানে দাম কম পাবে, সেখানে চলে যাবে।

4

অনলাইন ডেস্ক(রিপা-৮)

5

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন, আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন, আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

3 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

8 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

3 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

5 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

8 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

8 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

3 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

4 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে

1
4