editor
প্রকাশিত: 6:54 PM, December 3, 2020
নিজস্ব প্রতিবেদক :
এক সপ্তাহ ধরে সিলেট নগরীতে চলছে মশক নিধন অভিযান। মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্ত রাখতে সিলেট সিটি করপোরেশন কতৃৃপক্ষের উদ্যোগে চলমান রয়েছে পরিচ্ছন্ন কার্যক্রমও। ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিন ও স্প্রে মেশিন দ্বারা মশার ঔষধ ছিটানো হচ্ছে।
আজ বিকেলে নগরীর কাজলশাহ এলাকায় সিসিকের চলমান মশক নিধন অভিযান পরির্দশন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধু ঔষধ দিলেই মশার উপদ্রব পুরোপুরি কমবে যাবেনা। বাসা-বাড়ি, মার্কেট কিংবা স্থাপনার আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ড্রেন ও ছড়ায় ময়লা আবর্জনা ফেলা যাবেনা। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে।
ড্রেন ও ছড়া আবর্জনামুক্ত এবং বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখা গেলে মশক নিধন অভিযানের সফলতা পাওয়া যাবে বলে মনে করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এজন্য সকলের সহযোগিতার চান তিনি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নগরের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযানে ফগার মেশিন দ্বারা এডালটিসাইড এবং লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। মশক নিধনের অভিযানের পাশাপশি প্রতিটি ওয়ার্ডে চলছে পরিচ্ছন্ন অভিযানও। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
এদিকে, এক সপ্তাহ ধরে চলা মশক নিধনের অভিযানের পাশাপাশি টানা দুই সপ্তাহ ধরে চলছে পরিচ্ছন্ন অভিযানও। অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার ২, ৩, ১৫, ১৬, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।
S/H- (Sultana -3)
1 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
8 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
6 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
8 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
1 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং