editor
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক
চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। এই মাসে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫২ ভাগ, যা অক্টোবরে ছিল ৬ দশমিক ৪৪ ভাগ। গত বছরের নভেম্বরের তুলনায়ও মূল্যস্ফীতি কমেছে। সে সময় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৫ ভাগ।
আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বিবিএস বলছে, ডিম, ব্রয়লার মুরগি, মাছ, শাক-সবজি ও মসলার মূল্য চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে। এ সময় গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৫ দশমিক ৫৫ ভাগ, যা অক্টোরে ছিল ৬ দশমিক ৬৭ ভাগ। শহর পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৭ ভাগ, যা অক্টোবরে ছিল ৬ দশমিক ০৩ ভাগ।
নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৬ দশমিক ০১ ও ৪ দশমিক ৬৫ ভাগ, যা অক্টোবরে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭৩ ও ৪ দশমিক ৬২ ভাগ।
গত এক বছরের (২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৫ দশমিক ৭৩ ভাগ। তার আগের বছরের একই সময় (২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৫৬ ভাগ।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
5 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
5 ইকবাল বাহার, কানাইঘাট: 5 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে