editor

প্রকাশিত: 6:16 PM, November 9, 2025

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি : বাণিজ্য উপদেষ্টা

চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (০৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম ধরে না রাখতে পারার কারণ কি জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি হয়েছে। আমাদের পেঁয়াজের কোনো সংকট নেই। বাম্পার ফলন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করতে ১০ হাজার হাইফ্লো মেশিন দেওয়া হয়েছে। এতে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা উন্নত হয়েছে, দামও দীর্ঘদিন একটা সহনশীল মাত্রা ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল।

তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দামে উস্ফলন ঘটেছে। আমরা এ বিষয়টাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। বাণিজ্য সচিব কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বিশদ আলোচনা করেছে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। ২৮০০ আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা নজর রাখছি। যদি দেখি যে বাজারে দাম না কমে তাহলে আমরা আমদানির অনুমোদন দিয়ে দেবো।

কতো দিনের মধ্যে এ অনুমোদন দেওয়া হতে পারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা ৪ থেকে ৫ দিন বা চলতি সপ্তাহের মধ্যে যদি দেখি যে বাজার দামের অবনতি না ঘটে তাহলে আমদানির অনুমোদন দেবো। আমাদের পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। দুই এক সপ্তাহের মধ্যে বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ আসবে।

সিন্ডিকেটের জন্য পেঁয়াজের দাম বেড়েছে ভোক্তারা অভিযোগ করছে, আপনাদের কাছে কি তথ্য আছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুম শেষ, শুকিয়ে ওজন কমেছে, হাইফ্লো মেশিন ব্যবহারে ব্যয় বেড়েছে। নতুন করে পেঁয়াজ খুব শিগগিরই উঠবে। সামগ্রিকভাবে বলতে পারি আমরা পেঁয়াজের দামের ওপর দৃষ্টি রাখছি। আমাদের কাছে ২৮০০ আইপির আবেদন আছে। সেটা ১০ শতাংশ যদি ছেড়ে দেই তাহলে বাজারে একটা ধস নামবে। আগাম ধস নামাতে চাই না। একটা স্বাভাবিক দাম বিরাজ করুক। যাতে কৃষক ও ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সার্বিকভাবে বলতে পারবো আমরা নজর রাখছি, যদি প্রয়োজন হয় পদক্ষেপ নেবো।

এ সময় বাণিজ্য সচিব বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে তথ্য দিয়েছে যে, সাড়ে তিন লাখ টন পেঁয়াজ আমাদের কাছে আছে। এ মাসে আসবে ৮৫ থেকে ৮৭ হাজার মেট্রিক টন। আগামী মাসে আসবে আড়াই লাখ মেট্রিক টন। আগামী মাস থেকেই মুড়িকাটা পরের মাস থেকে রেগুলার নতুন পেঁয়াজ বাজারে আসবে। পুরো বছরে কিন্তু পেঁয়াজের মূল্য কম ছিল। গত রমজানের পর পেঁয়াজের দাম ২৫ টাকায় নেমে গিয়েছিল। দীর্ঘদিন সে মূল্যে ছিল, সেটা উৎপাদন ব্যয় থেকে কম ছিল। সরবরাহ স্বাভাবিক ছিল সংকট ছিল না দেখে দাম বেড়েনি। যখন দাম বাড়ে তখন কিছু আইপির অনুমোদন দিয়েছি। এতে দাম কিছুটা কমেছে। তারপর সম্প্রতি দাম বেড়েছে।

তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে চলতি বছর থেকে আগামী বছর পেঁয়াজের ফলন বেশি হবে। সেটা হলে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। এজন্য গত সপ্তাহ থেকে ভোক্তা অধিকারকে অ্যাক্টিভ করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে। যদি না আসে আমদানির অনুমোদন দেওয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।