editor

প্রকাশিত: 1:56 AM, November 21, 2020

চাঁদাবাজিতে বেপরোয়া পুলিশ কনস্টেবল ইয়াহিয়া

চাঁদাবাজিতে বেপরোয়া পুলিশ কনস্টেবল ইয়াহিয়া

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ধলাই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ লিস্টার মেশিন থেকে প্রতিদিন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে ওই পুলিশ কনস্টেবল আদায় করছেন কয়েক লাখ টাকা। লিস্টার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের পাশাপাশি পাথর উত্তোলনেরও মহোৎসব। তাতে করে চার ধাপে চলছে পুলিশের নামে টাকা আদায়। আর এসব চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন কনস্টেবল ইয়াহিয়া খান।
জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জসহ সিলেটের সবকয়টি পাথর কোয়ারী বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। যে কারণে পাথর কোয়ারী সংশ্লিষ্টরা রয়েছেন চরম বিপাকে। মানবেতর জীবন যাপন করছেন লক্ষাধিক শ্রমিকরা। দেনার দায়ে দেউলিয়া হয়ে আছেন মিল মালিক, ট্রাক মালিক ও ট্রাক্টর মালিকসহ পাথর ব্যবসায়ীরা। তবে বর্ষা মৌসুমের শুরুতে ইজারা দেয়া হয় ভাটরাই মৌজা এবং কালাসাদক মৌজার একাংশের বালুমহাল। তখন শুরু থেকেই বালু উত্তোলনে ব্যবহৃত হতে থাকে অবৈধ লিস্টার মেশিন। শুধু বালু নয় বালুর সাথে নদীর তলদেশ থেকে লিস্টার মেশিন তুলে নিয়ে আসছে ছোট-বড়সহ অনেক ধরনের পাথর। আর তাতে করে কোম্পানীগঞ্জের ধলাই নদীসহ আশপাশ এলাকায় শুরু হয় চার ধাপে চাঁদাবাজি। চার ধাপের ওই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কনস্টেবল ইয়াহিয়া। তার গর্জনে দিশেহারা অবৈধ লিস্টার মালিকরা। টাকা না দিলে ইয়াহিয়া খানের কাছে হতে হয় লাঞ্চিত।
স্থানীয়রা জানান, ধলাই নদীতে দিনে রাতে সমান তালে চলছে প্রায় দুই শতাধিক অবৈধ লিস্টার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের মহোৎসব। লিস্টারের পাইপের মাথায় ফিটিং করা হয়েছে হ্যাঙ্গার। যে হ্যাঙ্গারে আটকা পড়ে নদী থেকে উত্তোলনকৃত পাথর। আর এই লিস্টার ও হ্যাঙ্গারকে পুঁজি করেই থানার ক্যাশিয়ার খ্যাত কনস্টেবল ইয়াহিয়া খান হাতিয়ে নিচ্ছেন প্রতিদিন কয়েক লাখ টাকা। প্রতিটি লিস্টার থেকে এক হাজার, প্রতিটি হ্যাঙ্গার থেকে দুই হাজার, ইঞ্জিন থেকে দুইশত ও টহল পুলিশের নামে আদায় হয় পাঁচশত থেকে এক হাজার টাকা। পুলিশের নামের টাকা না দিলে বন্ধ করে দেওয়া হয় সেসব মেশিন। নতুবা ভেঙে দেওয়া হয় ওইসব মেশিন। এমনকি কখনো কখনো টাকা দিতে কেউ কেউ অপারগতা স্বীকার করলে তাদের হাতকড়া পরিয়ে দেন কনস্টেবল ইয়াহিয়া। টাকা পরিশোধ করার পর খুলে দেওয়া হয় ওইসব লোকদের হাতকড়া।
নাম প্রকাশে অনিচ্ছুক কালাইরাগ ও ভোলাগঞ্জ গ্রামের দুই ব্যক্তি বলেন, প্রতিদিন সকাল থেকে কনস্টেবল ইয়াহিয়া তাঁর নিয়োজিত স্থানীয় কিছু ব্যক্তিদেরকে সাথে নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নামে অবৈধ লিস্টার মেশিনগুলো থেকে আদায় করছেন লাখ লাখ টাকা। শুধু তাই নয় ইয়াহিয়ার নিয়ন্ত্রণে রয়েছেন কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও এবং উৎমা কোয়ারী এলাকা। সেখানেও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে পাথর লুটপাটকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন আরও লক্ষাধিক টাকা। সব মিলিয়ে প্রতিদিন তিনি গুনেন ৬/৭ লাখ টাকা।

এদিকে জানা যায়, উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে কালাইরাগ গ্রামের বাসিন্দা চোরাকারবারী রুফেজ মিয়ার নেতৃত্বে ভারত সীমান্ত থেকে রাতের অন্ধকারে নিয়ে আসা হচ্ছে পাথর। রুফেজ মিয়ার নেতৃত্বে চলছে ভারত থেকে পাথরের সাথে নিয়ে আসা মাদকেরও রমরমা বানিজ্য। আর সেখান থেকেও কমিশন আদায় করছেন ইয়াহিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও মিডিয়া ) লুৎফুর রহমান জানান, অবৈধভাবে লিস্টার মেশিনের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের রয়েছে কঠোরতা। লিস্টার মেশিন চলছে বা তা থেকে টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবুও আমি বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে অবগত করবো।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন

গ্রীনহিল স্টেট কলেজে  একাদশের নবীনবরণ সম্পন্ন

গ্রীনহিল স্টেট কলেজে একাদশের নবীনবরণ সম্পন্ন

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।