editor
প্রকাশিত: 10:55 AM, September 24, 2020
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ফরিদপুর জেলা শাখা।
মানববন্ধনে দাবির পক্ষে সমর্থন দিয়ে বক্তৃতা করেন পরিষদের ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসান, সমন্বয়ক মো. সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯১ সালে গড় আয়ু ছিল ৪৫ থেকে ৫০ বছর। বর্তমানে গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর হয়েছে। সে হিসাবে চাকরিতে প্রবেশের বয়সসীমা হওয়া উচিত ৪৩.২০ বছর। চার বছরের অনার্স কোর্স শেষ হতে পাঁচ বছর এবং দুই বছরের ডিগ্রি কোর্স শেষ করতে ন্যূনতম তিন বছর সময় লেগে যায়। এ অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের সময় বাড়ানোর কোনো বিকল্প নেই।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা জানান, বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের সীমা ৩৫ থেকে ৫৯ বছর। সার্কভুক্ত ভুটান, নেপাল ও মালদ্বীপে সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩৫ বছর। শ্রীলঙ্কায় ৪৫ বছর, ভারতে ৩২ থেকে ৪০ বছর। এ অবস্থায় বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারি চাকরির বয়সসীমা ন্যূনতম ৩৫ করা জরুরি।
3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
2 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
3 স্টাফ রিপোর্টার: 1 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।