editor
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬
সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট।
শুক্রবার (২৩ জানুয়ারি) সেঁজুতির দোকান প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে বাগানের পুরুষ ও মহিলা শ্রমিকদের হাতে বস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি তুলে দেওয়া হয়।
ক্লাবের পিপি রোটারিয়ান ভানুজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আগত রোটারী ক্লাব অব ক্যাথেড্রেল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান টি. আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেটের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মতিন, েেরাটারিয়ান রাহুল সরকার ও রোটারিয়ান অ্যাডভোকেট তাজরিহান জামান।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান টি. আহমদ বলেন, মানবসেবাই রোটারিয়ানদের মূল ব্রত। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীত ও বর্ষায় চা বাগানের শ্রমিকরা অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও ক্লাবের নেতৃবৃন্দ চা শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের জীবনমান সম্পর্কে খোঁজখবর নেন।
1 বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট
4 সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে নতুন হিরো গ্ল্যামার এক্স মডেলের মোটরবাইক আনুষ্ঠানিকভাবে লঞ্চ
3 পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী
3 সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে সংসদ সদস্য
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও
8 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা
4 স্বেচ্ছাসেবক মূলকভাবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী, কার্যক্রম, পরিচালনার জন্য ৪১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় শাখা
8 শিপন আহমদ: সিলেটের রাজনৈতিক মানচিত্রে আরিফুল হক চৌধুরী কেবল একটি নাম নয়, বরং একটি লড়াকু অধ্যায়ের নাম। ১৮ নম্বর