editor

প্রকাশিত: 11:50 AM, October 26, 2025

চেক কান্ডে সমালোচনায় সুনামগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল

চেক কান্ডে সমালোচনায় সুনামগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল

2

নিজস্ব প্রতিবেদক :: আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এমপি প্রার্থীদের চলছে প্রচার প্রচারণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়নের লক্ষ্য ৩১ দফা সমর্থনে দেশের সকল নেতাকর্মীরা যখন ব্যস্ত প্রচারণায় তখন বসেনেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরাও।

7

একইভাবে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ধানের শীষের পক্ষে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

৩১ দফা প্রচারণায় অনুষ্ঠিত এই সমাবেশে দলের এক নেতা হঠাৎ কামরুজ্জামান কামরুল’কে ১০ লক্ষ টাকার একটি চেক উপহার দেন নেতাকামরুজ্জামান চেকটি উপস্থিত নেতা-কর্মীদের সামনে প্রদর্শন করেন। হাতে থাকা সেই চেক নিয়ে চলে ফটোসেশান করার একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে ব্যাপক তোলপাড়। চেক কান্ডে সমালোচনার এই ভিডিও ও ছবি এখন ঘুরপাক খাচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলার  উপজেলার সাচনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

1

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশ চলাকালে কামরুজ্জামানের গলায় ফুল ও টাকার মালা পরিয়ে দিলে নূর কাশেম নামের এক কর্মী তাঁর হাতে ধরিয়ে দেন ১০ লক্ষ টাকার একটি চেক। তখন সমাবেশে কামরুজ্জামান কামরুল বলেন, ‘এই কর্মীর সঙ্গে আমার আগে কোনো পরিচয় ছিল না। তিনি চেকটি দিয়ে বলেছেন, কাল ব্যাংক থেকে টাকা তুলে নিতে। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।

7

মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ মনোনয়ন পাব।’

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এবং ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।

4

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ছাড়াও মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুল হক, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

2 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

8 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

7 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

8 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

3 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

3 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

5 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

1
6