editor
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
ছাতক প্রতিনিধি
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটিতে স্থান করে নিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহীন আহমদ চৌধুরী। সোমবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গঠিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে অনুমোদিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। অনুমোদিত স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটিকে সদস্য হিসেবে স্থান পান ছাতকের রাজনৈতিক পরিবারের সন্তান শাহীন আহমদ চৌধুরী। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামিম আহমদ চৌধুরীর ছোট ভাই। শাহিন আহমদ চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আওয়ামীলীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রিয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুকে ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
1 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
1 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
1 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
6 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
8 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ