admin

প্রকাশিত: 5:36 PM, November 28, 2020

ছাতকে বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ল্যান্ড ফিল্ডের ভিত্তি প্রস্তর স্থাপন

ছাতকে বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ল্যান্ড ফিল্ডের ভিত্তি প্রস্তর স্থাপন

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ সরকার, এডিবি এবং ওএফআইডি’র আর্থিক সহায়তায় এবং তৃতীয় নগর পরিচালনা অবকাঠামো উন্নতীকরণ সেক্টর প্রকল্পের আওয়াতায় ছাতক পৌরসভায় নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ল্যান্ড ফিল্ড প্রকল্প। সিলেট বিভাগের মধ্যে এবং উপজেলা পর্যায়ে কোন পৌরসভায় এটিই প্রথম প্রকল্প। শনিবার দুপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শহরের অদুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ল্যান্ড ফিল্ড প্রকল্প নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এ প্রকল্প প্রতিষ্ঠার লক্ষ্যে মাধবপুর এলাকায় প্রায় ৬ কোটি টাকা মুল্যে রাস্তাসহ ৫.৯ একর ভুমি ক্রয় করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ল্যান্ড ফিল্ড প্রকল্প ও এর বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌর সচিব খান মোহাম্মদ ফারাবি। এ প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর নগরবাসী একটি পরিচ্ছন্ন শহর এবং দূষনমুক্ত পরিবেশ উপভোগ করতে পারবে। অত্যাধুনিক এ প্রকল্পে বর্জ্য গুলোকে পচনশীল ও অপচনশীল ভাগে ভাগ করে পৃথক করিডোরে রাখা হবে। পচনশীল দ্রব্যগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরী করা হবে সার এবং প্লাস্টিক জাতীয় অপচনশীল দ্রব্যাদি বিভিন্ন কারখানায় বিক্রি করা হবে। বর্জ্য থেকে নিস্কাশিত ময়লা পানি যাতে ভু-গর্ভস্থ পানিকে দুষিত করতে না পারে সে ব্যবস্থা রয়েছে এ প্রকল্পে। প্রকল্পটি প্রাক্কতালিত মুল্য ৯ কোটি ৩০ লক্ষ ৭৬ হাজার ৫৫টাকাএবং চুক্তি মূল্য ৮ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৩৬৬ টাকা। কাজটি সম্পাদনের দায়িত্ব দেয়া হয়েছে জহিরুল ইসলাম এনড রানা বিল্ডার্স জেবি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। সভাপতির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, প্রথম শ্রেনীর এ পৌরসভাকে ঢেলে সাজাতে ইতি মধ্যেই একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, সুরমা নদীর তীরে বিউটি স্পট, সৌরবাতিসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরবাসী এসর সূফল ভোগ করতে পারবে। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মৌল্লা, উপ সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ দে, আছাব মিয়া,মহিলা কাউন্সিলর সামছুন্নাহার বেগম, তাসলিমা জান্নাত কাকলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।##

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও