editor
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিকে গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গণতন্ত্রের খোলসে আওয়ামীলীগ সরকার সৈরতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করে আসছে। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যাতে রাজপথে থেকে আন্দোলন চালাতে না পারে এজন্য নির্যাতন, হত্যা, গুম, খুন, গ্রেফতার অব্যাহত রেখেছে। এসব করে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের দমানো যাবে না। সরকারি বাহিনী ব্যবহার করে বিএনপি ও বিরোধী শক্তিকে দমানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, দেশের জনগন বিএনপির সাথে রয়েছে। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ ভাবে সরকারের সকল চক্রান্ত মোকাবেলা করে দেশকে সৈরাচারী থাবা থেকে মুক্ত করবে।
২ সেপ্টেম্বর বুধবার সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকির গ্রেফতারে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের উপর। কারও কথায় আপনারা কাজ না করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুন। ক্ষমতার অপব্যবহার করে সরকারের ইশারায় একমাত্র বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে মামলা-হামলা চালাচ্ছেন। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তি আবারো গর্জে উঠবে।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিকে নিজ বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বিজ্ঞপ্তি
3 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
5 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
5 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
6 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
7 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
8 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
8 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
2 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,