editor
প্রকাশিত: 7:11 AM, September 27, 2020
ডেস্ক রিপোর্ট:-
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে তার দুই ভাসুরের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আসামিরা হলো হাসান (২৭) ও রুবেল (২৪)।
ওই গৃহবধূর নানা জানান, এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের এক গ্রামে তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার বড় ভাসুর বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখে। এর কিছুদিন পর তার মেজো ভাসুরও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে।
গ্রামবাসী জানায়, সোহেলের (২২) সঙ্গে বছর খানেক আগে ওই মেয়ের বিয়ে হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম করে ছোট ভাই বিয়ে করে। তার বড় দুই ভাই অবিবাহিত।
ওই ভিকটিম জানান, লোকলজ্জার ভয়ে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। কিন্তু নিপীড়নের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নানাকে বিষয়টি জানান। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। মামলা হওয়ার পর ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. মো. মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। রোববার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হবে।
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা