editor

প্রকাশিত: 2:45 PM, November 17, 2020

জকিগঞ্জে গোয়াল ঘরে আগুন ও গাছ কর্তন : ৪ টি গরু চুরি

জকিগঞ্জে গোয়াল ঘরে আগুন ও গাছ কর্তন : ৪ টি গরু চুরি

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গোয়াল ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ। এ সময় ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়া হয়। গত রোববার ভোর ৪ টায় বারঠাকুরী গ্রামের আব্দুস ছালাম’র বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বারঠাকুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম। তিনি আরো জানান, পূর্ব শত্রতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন।
সূত্র জানায়, গত ১০ অক্টোবর জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে বাবলু আহমদ, মৃত মজু মিয়ার ছেলে বাবুল আহমদ, বাবুল আহমদ‘র ছেলে ফয়ছল আহমদ, খাসিরচক গ্রামের মৃত মফুর আলীর ছেলে সাবু, সাবু আহমেদের ছেলে রামেল, মৃত কামাল উদ্দিনের ছেলে রুবেল আহমদ, জলাল উদ্দিনের ছেলে মারজানসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে মৃত আব্দুছ সবুরের বাড়িতে হামলা চালান। এ হামলায় আব্দুস সবুরের স্ত্রী জাহানারা বেগম, ছেলে সালাম, সালামের স্ত্রী নাসরিন বেগম,আব্দুস শহিদ ও আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেন। আহতরা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আব্দুস ছালাম বাদী হয়ে জকিগঞ্জ থানায় ( মামলা নং ০৭(১০)২০ ইং) দাখিল করেন। ওই মামলার জের ধরে এবং মামলা উঠিয়ে নেয়ার জন্য রোববার ভোর ৪ টায় বারঠাকুরী গ্রামের আব্দুস ছালাম বাড়িতে বাবুল’র ছেলে আফজল হোসেন’র নেতৃত্বে বাবলু, রুবেল, বেবুল, ফয়ছল, শহিদসহ আরো ৭ জন মিলে গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে ৪টি গরু নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে থাকা নানা প্রজাতির প্রায় ৫০টি গাছ কেটে যায়। আগুন দেখে স্থানীয়রা এসে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আব্দুস ছালাম।
বারঠাকুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম জানান, পূর্ব শত্রতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। আর এ বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে অবগত করেছেন।
বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু জানান, আব্দুস ছালাম ও বাবলু মিয়াদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে। তবে আগুনের বিষয়টি তিনি অবগত নন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আব্দুন নাসেরের নাম্বারের যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তবে জকিগঞ্জ থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, আব্দুস সালামের দাখিলকৃত মামলাটি তদন্তাধীন। আর আগুন লাগানো ও গরু চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট